বৃহস্পতিবার ● ২৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রয়াত ভদন্ত খেমাসারা মহাথের এর অন্ত্যেষ্ঠিক্রিয়া অনুষ্ঠানে ব্যাপক প্রস্তুতি
প্রয়াত ভদন্ত খেমাসারা মহাথের এর অন্ত্যেষ্ঠিক্রিয়া অনুষ্ঠানে ব্যাপক প্রস্তুতি
মহালছড়ি প্রতিনিধি :: (১৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের মহামুনি বৌদ্ধ বিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত খেমাসারা মহাথের এর বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে অন্ত্যেষ্ঠিক্রিয়া উদযাপন অনুষ্ঠান ৩০ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহামুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও অন্ত্যেষ্ঠিক্রিয়া অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি মংচুপ্রু মারমা বলেন, প্রয়াত ভদন্ত খেমাসারা মহাথেরকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ১০ হাজারের অধিক ভক্তের সমাগম ঘটবে। সে অনুযায়ী এ মূহুর্তে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে । এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদ এর চেয়ারম্যান কংজরী চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রসঙ্গত: প্রয়াত ভদন্ত খেমাসারা মহাথের ৭৯ বছর বয়সে গত মাসের ৩ ফেব্রুয়ারী বার্ধক্যজনিত কারণে সিঙ্গিনালা গ্রামের মহামুনি বৌদ্ধ বিহারে পরলোকগত হন। তিনি ভিক্ষু অবস্থায় ৩১ (বর্ষাবাস) ওয়া পর্যন্ত মহামুনি বৌদ্ধ বিহারে অবস্থান করেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১