শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » হালুয়াঘাট প্রথম পৌর নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন
প্রথম পাতা » ময়মনসিংহ » হালুয়াঘাট প্রথম পৌর নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন
বৃহস্পতিবার ● ২৯ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালুয়াঘাট প্রথম পৌর নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন

---ময়মনসিংহ অফিস :: (১৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার এবারেই প্রথম নির্বাচনে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে দাবি করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব শাহ্।

আজ ২৯ মার্চ বৃহস্পতিবার সকালে হালুয়াঘাট উপজেলার পৌর এলাকার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনের সময় ভোটারদের সারিবব্ধভাবে লাইনে দাঁড়য়ে ভোট দিতে দেখা যায়।

এ নির্বাচন কমিশন সূত্র জানায়,নির্বাচন সুষ্ঠু করতে ১ জন রিটার্নিং অফিসার,একজন সহকারী রিটানিং অফিসার, পুলিশ,র‌্যাব ও বিজিবিসহ প্রয়োজনীয় সংক্ষক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

তিনটি মোবাইল টিম ও দুইটি স্টাইকিং ফোর্স এর সাথে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নয়টি ভোটকেন্দ্র্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। পৌরসভায় ৯টি ভোটকেন্দ্র, কক্ষ ৪৮, অস্থায়ী কক্ষ ৩টি রয়েছে।

হালুয়াঘাট পৌরসভার ৬ দশমিক ৫৬ বর্গকিলোমিটার আয়তনের মধ্যে ৫১ হাজার অধিবাসী। প্রথম বারের মত এ পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪ শ’ ২৭ জন। পুরুষ ভোটার ৭ হাজার ২ শ’ ২৭ ও মহিলা ভোটার ৭ হাজার ২শ’ জন। এ নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলার পদে ৪৫ এবং সংরক্ষিত ১০ নারী সদস্য নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন।

আওয়ামী লীগের প্রার্থী মোঃ খায়রুল আলম ভুঞা নৌকা প্রতীক, বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ ধানের শীষ প্রতীক।

সাবেক আওয়ামী লীগ নেতা ছালেহ্ আহাম্মদ লড়ছেন নারিকেল গাছ প্রতীকে ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম আহমেদ কম্পিউটার প্রতীকে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ ছাড়াও আরেক স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার সাহা মোবাইল ফোন প্রতীকে এবং মোতালেব হোসেন জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে রয়েছেন।

২০১৪ সালের ২০ জানুয়ারী হালুয়াঘাটকে নতুন পৌরসভা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেন সরকার। চলতি বছর ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং সবাইকে সমানভাবে দেখা হচ্ছে বলে এমন দাবী একইসাথে দপুর ২টা পর্যন্ত প্রায় ৫০ ভাগ ভোট পড়েছে বলেও জানান জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মাহবুব আলম শাহ্।





আর্কাইভ