শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা
রবিবার ● ১৩ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

---


মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে পাবিবারিক কলহের জের ধরে স্ত্রী হালিমা বেগম(৩০)কে হত্যা করে স্বামী রায়হান (৩৮) আত্মহত্যা করেছে ৷
১২ ডিসেম্বর শনিবার রাত ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে৷
রায়হান দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার তিলাপাড়া এলাকার আত্তাব আলীর ছেলে এবং হালিমা দিনাজপুর জেলার দিরামপুর থানার হোসেনপুর এলাকার আমিনুল ইসলামের মেয়ে৷
এসআই সাইফুল ও এলাকাবাসী জানান, দু’মাস আগে হালিমা বেগম দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে স্থানীয় চুন্নু মিয়ার বাড়ির একটি কক্ষ ভাড়া নেন এবং বসবাস শুরু করেন৷ পরে স্থানীয় সফিপুরের মাহমুদ ডেনিমস লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় চাকরি নেয়৷ স্বামী-স্ত্রীর মধ্যে অমিল থাকায় হালিমা আক্তার একাই সন্তান নিয়ে এখানে বসবাস শুরু করেন৷ এর মধ্যে স্বামী রায়হানকে বাড়ির লোকজন কখনো দেখেনি৷ রায়হান সফিপুর এলাকায় রিকশা চালাতেন৷
স্ত্রী হালিমার সঙ্গে পারিবারিক কলহের জের ধরে রায়হান শনিবার রাত সাড়ে ১০টার দিকে একটি ধারালো চাকু নিয়ে ভাড়া বাসার কাছে অপেক্ষা করতে থাকে৷ হালিমা আক্তার রাতের কাজ শেষ করে বাসায় ফেরার পথে স্বামী তাকে জাপটে ধরে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে৷ ওই সময় তার বড় মেয়ে এগিয়ে আসলে তাকেও চাকু দিয়ে কোপাতে গেলে মেয়ে পালিয়ে যায়৷ পরে স্ত্রী হালিমা আক্তারকে খুন করে রায়হান নিজেই পেটের নিচে চাকু ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করে৷ পরে এলাকাবাসী স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় সফিপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্‍সক দু’জনকেই মৃত ঘোষণা করেন৷
এসআই সাইফুল বলেন, ছুরিটি রায়হানের পেটে আটকানো অবস্থায় পাওয়া গেছে৷ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে৷
কালিয়কৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছে৷ তাদের রানু (১৪) ও মুন্নুজান (১১) নামে দুটি মেয়ে এবং খালেদ (৫) নামে একটি ছেলে রয়েছে ৷
পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷
সফিপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিত্‍সক মো. রিফায়েজ মাহমুদ জানান, রাত ১১টার দিকে দু’জনকেই এলাকাবাসী হাসপাতালে নিয়ে আসেন৷ আসার পথেই তাদের মৃত্যু হয়৷





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ