শুক্রবার ● ১৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ট্রাক চাপায় হেলপার নিহত
খাগড়াছড়িতে ট্রাক চাপায় হেলপার নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৪০মি.) খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে পেছন থেকে আসা ট্রাকের চাকায় পিস্ট হয়ে লিটন চাকমা (১৯) নামে এক জীপের হেলপার নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার মাটিরাঙ্গার সাপমারা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন চাকমা পানছড়ির জগানশ্বর পাড়ার ফুলোময় চাকমার ছেলে।
মাটিরাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রমজান জানান, ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা কলাবাহী জীপ (বগুড়া-২০৭৬) ও খাগড়াছড়িগামী ট্রাক (ঢাকামেট্টো-ট-১৮-২৫১০) দুর্ঘটনা কবলিত হয়। এসময় জীপের সামনের সীটে বসে থাকা হেলপার লিটন চাকমা মাটিতে পড়ে গেলে ট্রাকের চাকায় পিস্ট হয়। পুলিশ তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক মো. আবুল হোসেন ও হেলপার গা ঢাকা দিয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।





খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল