শিরোনাম:
●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » সাধারণ বন্দিদের বালিশ দেয়া হবে : কারা মহাপরিদর্শক
প্রথম পাতা » গাজিপুর » সাধারণ বন্দিদের বালিশ দেয়া হবে : কারা মহাপরিদর্শক
বৃহস্পতিবার ● ১৯ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাধারণ বন্দিদের বালিশ দেয়া হবে : কারা মহাপরিদর্শক

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৫মি.) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, সাধারণ সব বন্দিদের বালিশ দেয়া হবে। তাদের বর্তমানে তিনটি করে কম্বল দেয়া হলেও কোনো বালিশ দেয়া হয় না। সেখান থেকে একটি করে কম্বল কমিয়ে তার পরিবর্তে প্রত্যেক বন্দিকে একটা করে বালিশ দেয়া হবে। এর টেন্ডারের কাজ চলছে। আশা করছি আগামী অর্থবছরেই এটা দিতে পারব।

আজ ১৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৫১তম ব্যাচের কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে শুধু ভিআইপি ও অসুস্থ বন্দিদের কম্বলের সঙ্গে বালিশ দেয়া হলেও সাধারণ বন্দিদের কোনো বালিশ দেয়া হয় না। তাদের শুধু তিনটি করে কম্বল দেয়া হয়।

কারা মহাপরিদর্শক আরও বলেন, ঔপনিবেশিক আমলের প্রিজন অ্যাক্ট-এর মাধ্যমে আমরা পরিচালিত হচ্ছিলাম। আমাদের মাঝে ঔপনিবেশিক মনোভাবও ছিল। আমরা তা ভুলে যেতে চাই। আমরা স্বাধীন বাংলাদেশের চেতনা ধারণ করে নতুনভাবে আমাদের কারাগারগুলো পরিচালনা করতে চাই। তারই ধারাবাহিকতায় কারাগারগুলোকে সংশোধনাগারে রূপান্তিরিত করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, আমাদের প্রায় দুইশ বছরের পুরাতন যে প্রিজন অ্যাক্ট আছে আমাদের প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় সেটাকে নতুন করে প্রণয়ন করার কাজ চলছে। আমরা আশা করছি এ বছরের ডিসেম্বরের মধ্যে সেটি পার্লামেন্টের সভায় অনুমোদন লাভ করবে। একই সঙ্গে জেল কোডও সেভাবে সংশোধিত হবে। তাতে সেবার মান আরও বৃদ্ধি পাবে।

সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, বিপথগামী মানুষদের চারিত্রিক সংশোধনের লক্ষ্যে দেশের কারাগারগুলোকে কল্যাণমুখী প্রতিষ্ঠান ও সংশোধনাগারে রূপান্তরিত করার প্রক্রিয়া চলমান আছে। কারা কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির কাজ চলছে। কারাবন্দিদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যেমে দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। আমাদের কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা বাইরের বিভিন্ন দেশের কারাগারগুলো পরিদর্শন করছেন এবং তাদের থেকে অভিজ্ঞতা অর্জন করে সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আমাদের কারাগারগুলোকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাচ্ছি।

কারা মহাপরিদর্শক বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ চত্বরে বন্দি পুনর্বাসন প্রশিক্ষণের জন্য স্থাপতি এম্ব্রয়ডারি ও মোজা তৈরি কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত কারা মহা-পরিদর্শক কর্নেল মো. ইকবাল হাসান, কারা উপ-মহাপরিদর্শক মো. বজলুর রশীদ, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে কারা চত্বরে মহাপরিদর্শক ৫১তম ব্যাচের কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী কুজকাওয়াজ পরিদর্শন করেন এবং নতুন তিন কারারক্ষীকে পুরস্কৃত করেন। তাদের মধ্যে সর্ব বিষয়ে প্রথম স্থান অধিকার করেন যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. আল আমিন মল্লিক, দ্বিতীয় হন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. সাব্বির হোসেন এবং বেস্ট ফায়ারারের পুরস্কার পান নেত্রকোনা জেলা কারাগারের মো. কিবরিয়া হাসান রবিন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)