রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » মধ্যাপাড়া পাথর খনির অভ্যন্তরে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
মধ্যাপাড়া পাথর খনির অভ্যন্তরে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
পার্বতীপুর প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৭মি.) পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডে পাথর উত্তোলনের সময় খনির অভ্যন্তরে দূর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মধ্যাপাড়া খনি সুত্রে জানা যায়, গত শনিবার আনুমানিক রাত সাড়ে ৮ টায় খনির অভ্যন্তরে দূর্ঘটনা ঘটে। এসময় খনি শ্রমিক মামুন (২৯) গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয় ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র অধীনে দীর্ঘদিন যাবৎ ওই শ্রমিক খনিতে কাজ করে আসছে। এসময় আরও দুই শ্রামিক আহত হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে তারা বাড়ি ফিরে যায়। নিহত মামুন উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাখানপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
একটি সুত্রে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয় ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র অসাবধানতায় প্রতিনিয়তই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ খনি শ্রমিকদের সতর্কভাবে কাজ করালে এ দূর্ঘটনা হতে অনেক শ্রমিক রক্ষা পাবে বলে মনে করছেন শ্রমিকরা। মধ্যাপাড়া পাথর খনির প্রায় সাড়ে ৩শ শ্রমিক ৩ শিফটে কাজ করে আসছে। তাদের কারওই কোন ইন্সুরেঞ্জ নেই বলে জানা যায়। ফলে শ্রমিকের মৃত্যুর পর তার পরিবার অর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।





মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল