শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » নিজের বাল্য বিবাহ নিজেই প্রতিরোধ করলো আখিঁ
প্রথম পাতা » চট্টগ্রাম » নিজের বাল্য বিবাহ নিজেই প্রতিরোধ করলো আখিঁ
রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজের বাল্য বিবাহ নিজেই প্রতিরোধ করলো আখিঁ

---রাউজান প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৯মি.) চট্টগ্রামের রাউজানে এক কিশোরীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল করিম ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এ বিয়ে বন্ধ করা হয়।

বাল্য বিবাহের শিকার কিশোরীর নাম আয়েশা ছিদ্দিকা আখিঁ। বয়স ১৩ বছর ৬ মাস। সে উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হরনাথ ছড়া এলাকার মো. বাবুলের মেয়ে। আয়েশা কদলপুর হামিদিয়া মাদরাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।

এবিষয়ে কদলপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল করিম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ২২ এপ্রিল রবিবার সকালে গোপনসুত্রে খবর পাই ৬নং ওয়ার্ডে একটি বাল্যবিবাহ হচ্ছে। তখন আমি সাথে সাথে ছুটে যায় মেয়েটির শিক্ষা প্রতিষ্ঠান হামিদিয়া মাদরাসায়। সেখানে রেজিঃ খাতা দেখে দেখা যায় মেয়েটির বয়স মাত্র ১৩ বছর ৬মাস। তারপর মাদরাসা থেকে মেয়েটির লিখিত জন্ম তারিখ নিয়ে ওর বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখা যায় বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। সেখানে ওর মা-বাবার সাথে কথা বলি জানতে সে বাড়িতে নেই হাসপাতালে গেছে। আসার সময় মেয়েটির দেখা পায়। সেখান থেকে আমরা ওকে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে জানতে পারি তার মতের বিরুদ্ধে গিয়ে তার মা-বাবা তাকে বাল্য বিয়ে দিচ্ছে। তারপর মেয়েটির থেকে জোড় করে বিয়ে দেয়ার হলফ নামা নিই।

তিনি আরো জানান, বাল্যবিবাহের শিকার মেয়েটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল করিমকে অনুরোধ করেছে যেন উপজেলার প্রশাসনের সহায়তায় তার বিয়ে বন্ধ করে, সে যেন পুনরায় পড়াশোনার সুযোগ পায়। আয়েশা ছিদ্দিকা আখিঁ চেয়ারম্যান’কে অারো বলেন, আমার বিয়ের বয়স হয়নি। আমার পরিবারের লোকজন জোর করে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি বিয়ে করতে চাই না আমি পড়া শোনা করতে চাই। আমার বাল্য বিবাহ আপনি ঠেকান।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজাকে অবহিত করা হলে তিনি মেয়েটির মা-বাবা’র কাছ থেকে ১৮ বছর আগে বিয়ে না দেয়ার মুচলেকা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এবং উপজেলা প্রশাসনের সহায়তায় সে পড়াশোনা আবার শুরু করার তাগিদ দেন।

এ প্রসঙ্গে নির্বাহী কর্মকর্তা জানান, রাউজান উপজেলা একটি বাল্যবিবাহ মুক্ত উপজেলা। এখানে আমরা কোন মেয়েকে বাল্যবিবাহের শিকার হতে দেব না। তারই ধারাবাহিকতায় আমরা এই বিয়েটি বন্ধ করে দিই।

উল্লেখ্য, মেয়েটির সাথে বিয়ে ঠিক হয় পৌরসভার ৭ ওয়ার্ডের বাসিন্দা নুরুল আমিনের ছেলে সাইফুল ইসলামের সাথে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)