শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে দিহান হত্যাকান্ডের প্রধান আসামিসহ গ্রেফতার-৩
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে দিহান হত্যাকান্ডের প্রধান আসামিসহ গ্রেফতার-৩
বুধবার ● ২৫ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে দিহান হত্যাকান্ডের প্রধান আসামিসহ গ্রেফতার-৩

---ময়মনসিংহ অফিস :: (১২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৩৪মি.) ময়মনসিংহ নগরীতে দেড় বছর আগে হোমিওপ্যাথিক কলেজের ভেতরে রবিন নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা মামলার প্রধান আসামি দিহান (২০) কে পূর্ব শত্রুতার জেরধরে ছুরিকাঘাতে হত্যার ১০ দিনপর ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে প্রধান আসামি শামীমসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

গতকাল মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান আশিক এ সত্যতা নিশ্চিত করে জানান, ডিবিতে মামলা আসার ২৪ ঘন্টা মধ্যে এবং দিহান হত্যাকান্ডের ১০ দিনপর সোমবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার চরভুলার আলগী এলাকা থেকে প্রধান আসামি শামীমসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। অন্য আসামিরা হলেন, সুজন ও মিজানুর রহমান হৃদয়।

তিনি আরও জানান, আসামিরা প্রাথমিকভাবে দিহানকে হত্যার কথা স্বীকার করেছেন। প্রধান আসামি শামীমকে ১৬৪ ধারা জবানবন্দির জন্য, সুজন ও হৃদয়কে ৭ দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত শনিবার (১৪ এপ্রিল) রাতে ময়মনসিংহ নগরীর শেওরা মুন্সিবাড়ী এলাকার সালাম মিয়ার ছেলে মো. দিহান (২২) কে নগরীতে পূর্ব শত্রুতার জেরধরে ছুরিকাঘাত করে হত্যা করে দূর্বৃত্তরা। পরে রবিবার (১৫ এপ্রিল) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পারিবারিকভাবে দাফন করা হয়।

এদিকে নিহতের বাবা সালাম অভিযোগ করে বলেন, নগরীর ধোপাখোলা হিন্দুপল্লী এলাকার শামীম, সুজন, আকাশ, হৃদয় ও রাব্বীর সাথে দিহানের পূর্ব শত্রুতা ছিল। এরই জেরধরে শনিবার রাত সাড়ে ৭ টার দিকে ময়মনসিংহ হোমিওপ্যাথিক কলেজের সামনে দিহানকে ডেকে এনে শামীমসহ সবাই মারধর করতে থাকে। পরে তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে একপর্যায়ে তারা দিহানকে ছুরিকাঘাত করে পলিয়ে যায়।

অপরদিকে কোতুয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান, গত দেড়বছর আগে ময়মনসিংহ হোমিওপ্যাথিক কলেজের ভেতরে রবিন নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা মামলার প্রধান আসামি ছিলেন দিহান। এরই জেরধরেই এ হত্যাকান্ডটি ঘটেছে। নিহতের বাবা সালাম মিয়া ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।





আর্কাইভ