সোমবার ● ৩০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ঢাকা » সদরঘাটে নৌযান চলাচল সাময়িক বন্ধ
সদরঘাটে নৌযান চলাচল সাময়িক বন্ধ
ঢাকা প্রতিনিধি :: (১৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১২.৫৬মি.) বিরূপ আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
আজ ৩০ এপ্রিল সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ তথ্য জানান ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির।
তিনি জানান, বেলা ১১টা থেকে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এটা সাময়িক। আবহাওয়ার গতিবিধি দেখে দ্রুত আবারও নৌযান চলাচল স্বাভাবিক করা হবে। এছাড়া পরবর্তী আবহাওয়ার পূর্বাভাস দেখে জানা যাবে আজ অন্য কোনো সময় নৌযান চলাচল বন্ধ রাখা হবে কিনা।
এর আগে রবিবার (২৯ এপ্রিল) বিরুপ আবহাওয়া ও বৃষ্টির কারণে থেমে থেমে সদরঘাট টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জায়গায় নৌযান চলাচল করেছে। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছে নদী বন্দরের কর্মকর্তারা।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধজ্ঞা বলবৎ থাকবে।





উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে