শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেড় মাস ধরে নবীগঞ্জে সিএনজি অটো রিক্সা চলাচল বন্ধ : ভোগান্তি চরমে
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেড় মাস ধরে নবীগঞ্জে সিএনজি অটো রিক্সা চলাচল বন্ধ : ভোগান্তি চরমে
মঙ্গলবার ● ১ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেড় মাস ধরে নবীগঞ্জে সিএনজি অটো রিক্সা চলাচল বন্ধ : ভোগান্তি চরমে

---নবীগঞ্জ প্রতিনিধি :: (১৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-আউশকান্দি সড়কে প্রায় দেড় মাস যাবৎ সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় যাত্রীরা। সড়কে সিরিয়াল না মেনে গাড়ি চলায় লাইনম্যান ও চালকদের দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে চালকরা সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়। এ সমস্যা সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না কেউই। সূত্রে জানা যায়, নবীগঞ্জ শহর থেকে ঢাকা সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত নবীগঞ্জ-আউশকান্দি সড়কে প্রায় কয়েক শতাধিক সিএনজি চলাচল করে। গত ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে আউশকান্দি থেকে সরাসরি বানিয়াচং যাত্রী নিয়ে ওই ষ্ট্যান্ডের সিএনজি গাড়ী চলাচল করতে চাইলে নবীগঞ্জ থানার পয়েন্টে অবস্থানরত সিএনজি শ্রমিকরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আউশকান্দির সিএনজি শ্রমিকরা থানা পয়েন্টের সিএনজি গাড়ী আউশকান্দিতে অবস্থারত গ্যাস পাম্প থেকে গ্যাস আনতে গেলে ব্যারিকেট দেয় এবং চালকদের মারধর করে বলে অভিযোগ উঠে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় ষ্ট্যান্ডের শ্রমিকদের মাঝে বিরোধ ব্যাপক আকার ধারন করে। পরবর্তীতে কাজিরবাজার, ইনাতগঞ্জ, হবিগঞ্জ রোডস্থ হাসপাতাল ষ্ট্যান্ড, ডাকবাংলো ষ্ট্যান্ডসহ বিভিন্ন ষ্ট্যান্ডের সিএনজি গাড়ী আউশকান্দি গ্যাস আনতে গেলে আউশকান্দি ষ্ট্যান্ডের শ্রমিকদের রোষানলে পড়তে হয়। তারা বাধা দেওয়ার কারণে উল্লেখিত ষ্ট্যান্ডের শ্রমিকরা হবিগঞ্জ থেকে গ্যাস এনে তাদের পরিবহন চালিয়ে আসছে। ফলে নবীগঞ্জের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে আউশকান্দির সিএনজি নবীগঞ্জ আসতে বাধা নিষেধ করে। এ ঘটনায় নবীগঞ্জ শহরতলীর শুভেচ্ছা ষ্ট্যান্ডের শ্রমিকরা আউশকান্দি স্ট্যান্ডের তল্পিবাহক হয়ে কাজ করায় স্ট্যান্ডের সভাপতি লতিফ মিয়াকে স্ট্যান্ডের সকল শ্রমিক বিদ্রোহ করে। তারা তাৎক্ষনিক জরুরী সভা ঢেকে লতিফ মিয়াকে অপসারণ করে শুভেচ্ছা স্ট্যান্ডের নতুন কমিটি করে। আউশকান্দি শ্রমিকদের কারণে প্রায় দেড় মাস যাবৎ নবীগঞ্জ-আউশকান্দি সড়কে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এ সড়কে কোনো জরুরি কাজে সিএনজি নিয়ে বের হলে তাদের প্রতিপক্ষ গাড়ি আটকিয়ে ভাংচুর করেন অভিযোগ করেন ভূক্তভোগি যাত্রী হানিফ মিয়া, ছবুর আলী, রজব আলী। এ নিয়ে স্থানীয় নেতারা বার বার বিরোধ মীমাংসার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছেন। এলাকাবাসী অবিলম্বে বিরোধ মীমাংসা করে যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রায় ৭/৮ মাস পূর্বেও নবীগঞ্জ-আউশকান্দি স্ট্যান্ডের শ্রমিকদের মাঝে বিরোধ দেখা দিয়েছিল। পরে উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্যসহ অনেক গন্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বিরোধ সমাধান হয়। আবার নতুন করে যেহেতু বিরোধ দেখা দিয়েছে পূর্বের সকল শালিসদের উপস্থিতিতেই সমাধান করতে হবে এবং চেষ্টা চলছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী বলেন, উপজেলা পরিষদে কয়েক মাস পূর্বে অনুষ্ঠিত মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক উপজেলার ২২ টি স্ট্যান্ডের মধ্যে ২১টি স্ট্যান্ড সিদ্ধান্ত মানে এবং ১ টি স্ট্যান্ড ওই সিদ্ধান্ত না মানার কারণে এ বিরোধের সুত্রপাত হয়েছে। তবে বিরোধ মীমাংসার চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমরা উভয় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলাপ হয়েছে। অবশ্যই কিছুদিনের মধ্যে বিরোধ মীমাংসা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন-হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- বিষয়টি শুনেছেন এবং সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ