শনিবার ● ৫ মে ২০১৮
প্রথম পাতা » খেলা » ঈশ্বরদীতে ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে ক্রীড়াসামগ্রী প্রদান
ঈশ্বরদীতে ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে ক্রীড়াসামগ্রী প্রদান
ঈশ্বরদী প্রতিনিধি:: (২২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৪মি.) আজ শনিবার বিকেলে ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল মিল ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্ণামেন্টে ঐতিহ্যবাহী মিত স্পোর্টস ট্রেনিং সেন্টার একাদশ ঈশ্বরদীর সেরা হিরোশিমা স্পোর্টিং ক্লাব একাদশকে ২-০ গোলে পরাজিত করে। প্রথমার্ধের খেলার ১৭ মিনিটের মাথায় মিত স্পোর্টস ট্রেনিং সেন্টার একাদশের স্টাইগার রুহুল আমিন প্রথম ও মিডফিল্ডার রিমন ২৬ মিনিটে গোলটি করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে ধবংস প্রায় ঈশ্বরদীর ক্রীড়াঙ্গনকে চাঙ্গা ও বিমুখ থাকা যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনতে আয়োজন করা হয় ফুটবল,জার্সি ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট ক্রীড়ামোদি সমাজ সেবক ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্না। হিরোশিমা স্পোর্টিং ক্লাবের সভাপতি শিমুল আহসানের সভাপতিত্বে উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, এএসসির কোচ শাহীন আহমেদ ও ডা. নুরুল ইসলাম বক্তব্য দেন। পরে প্রধান অতিথি ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু খেলায় অংশ গ্রহণকারী দু’দলের খেলোয়াড়দের উন্নয়ন কল্পে দশটি ফুটবল,বাইশটি উন্নতমানের জার্জি ও নগদ অর্থ প্রদান করেন।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন