শুক্রবার ● ১১ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হোস্টেল থেকে এমবিবিএস চূড়ান্ত বর্ষের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হোস্টেল থেকে এমবিবিএস চূড়ান্ত বর্ষের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহ অফিস :: (২৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪০মি.) ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মহিলা হোস্টেলের দু’তলার একটি কক্ষ থেকে আশারা ফারজানা বিথী (২৩) নামে এমবিবিএস চূড়ান্ত বর্ষের পরীক্ষা সম্পন্ন করা এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আগামী সপ্তাহে পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা ওই শিক্ষার্থীর বাড়ি ঠাকুরগাঁও জেলা শহরে।
আজ শুক্রবার (১১ মে) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মহিলা হোস্টেলের দু’তলার একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ফ্যানে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার (ওসি-তদন্ত) মো. শাকের আহমেদ জানান, আশারা ফারজানা বিথী ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মহিলা হোস্টেলের নতুন ভবনের দু’তলায় ২০৮ নম্বর কক্ষে থাকতেন। বৃহস্পতিবার রাতে ওই কক্ষে তিনি ছাড়া আর কেউ ছিল না। শুক্রবার সকালে সহপাঠীরা তার কক্ষের দরজা-জানালা বন্ধ অবস্থায় ফ্যানে ওড়নায় বাঁধা ঝুলন্ত বিথী’র লাশ দেখে হোস্টেল কর্তৃপক্ষকে অবহিত করলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। বিথীর মৃত্যুর খবর তার পরিবারকে জানানো হলে পরিবারের লোকজন ঠাকুরগাঁও থেকে রওনা দিয়েছেন বলে আরও জানান তিনি।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ