শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ মে ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » হৃদয়বানদের সাহায্যে বাঁচতে চায় স্কুল শিক্ষিকা এমিলি
প্রথম পাতা » শিক্ষা » হৃদয়বানদের সাহায্যে বাঁচতে চায় স্কুল শিক্ষিকা এমিলি
সোমবার ● ২১ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হৃদয়বানদের সাহায্যে বাঁচতে চায় স্কুল শিক্ষিকা এমিলি

---গোয়াইনঘাট :: (৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় ৯.৪৫মি.) গোয়াইনঘাট উপজেলার এমিলি বেগম। একটি সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষিকা। যাদের বলা হয় মানুষ গড়ার কারিগর। আলোর পথ দেখান যে শিক্ষিকা সেই শিক্ষিকার জীবন প্রদীপ এখন নিভু নিভু। দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে তার। সমাজের হৃদয়বান মানুষের কাছে জানিয়েছেন বাচাঁর আকুতি।

চিকিৎসকরা বলছেন, তার কিডনী প্রতিস্থাপন সম্ভব। এমিলির ১০ মাসের অবুঝ এক পুত্র সন্তান। ওসমানীনগরের গাভুরটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষিকা ১০ মাস ধরে কিডনী রোগে ভুগছেন। তিনি এখন সম্পূর্ন শয্যাশায়ী। স্বামী সামান্য বেতনের একজন চাকুরীজীবী ছিলেন। এখন স্ত্রীকে নিয়ে চিকিৎসকদের দুয়ারে দুয়ারে ছুটে ক্লান্ত। একে একে হারাচ্ছেন সব কুল। কোনোদিকে দিশা না পেয়ে সমাজের সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
তবে চিকিৎসকরা বলছেন, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া দরকার। ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের মাহমদ আলীর ছোট মেয়ে ও গোয়াইঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বড়নগর গ্রামের আলিম উদ্দিনের স্ত্রী এমিলির চিকিৎসার জন্য কমপক্ষে ১৫লক্ষ টাকা প্রয়োজন। কারণ কিডনী প্রতিস্থাপন করতে তার দরকার উন্নত চিকিৎসা। কিন্তু এমিলির পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা কঠিন। ১০ মাস আগে কিডনীর সমস্যা শনাক্ত হবার পর ইতিমধ্যে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেছে তার। এই টাকা জোগাতেও বাড়ির জমি জমা বিক্রি করতে হয়েছে তাকে ও তার স্বজনকে।
বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী বিশেষজ্ঞ ডা. আলমগীর চৌধুরীর তত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এমিলির স্বামী আলিম উদ্দিন জানান, গত ১০মাস আগে তার ঘর আলোকিত করে আসে এক পুত্র সন্তান। সন্তান ভূমিষ্টের পর থেকেই কিডনীর সমস্যা দেখা দেয়। এর আগে কিডনীর কোনো সমস্যা ছিলো না। তারপর থেকে প্রতিটি মূহুর্ত কাটছে চরম এক দুশ্চিন্তায়। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালের চতুর্থ তলার দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ভর্তির পর থেকে সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হচ্ছে। যার জন্য সপ্তাহে তার খরচ হচ্ছে ৬ হাজার টাকা। এখন হৃদয়বান মানুষ ছাড়া এই পরিবারের সামনে আর কোনো পথ খোলা নেই। তাই সবার দোয়া এবং ভালোবাসাই অবুঝ শিশুটি তার মাকে ফিরে পেতে পারে। সমাজ ধরে রাখতে পারে মানুষ গড়ার একজন কারিগরকে। যার হাত ধরে বহু শিশু শিক্ষার আলো পাবার সুযোগ পাচ্ছে।
এমিলিকে বাচাঁতে এই নাম্বারে (০১৭১২ ০৪৬৮৫৭) বিকাশ করা যাবে। কেউ চাইলে সোনালী ব্যাংক বালাগঞ্জ শাখায় এমিলি বেগম নামীয় হিসেবেও (নাম্বার-৯৯৯০০৮০০৮) সাহায্য পাঠাতে পারবেন। সবার সহযোগিতায় একজন শিক্ষক বাচঁলে দেশেরও কল্যাণ হবে।





শিক্ষা এর আরও খবর

রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
গাড়ির জন্য  অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান
রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন
কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন
রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার
রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত

আর্কাইভ