শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ মে ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ১০৬ মাদক ব্যবসায়ীর নাম তালিকাভূক্ত : ক্রসফায়ার আতংকে এলাকাছাড়া
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ১০৬ মাদক ব্যবসায়ীর নাম তালিকাভূক্ত : ক্রসফায়ার আতংকে এলাকাছাড়া
মঙ্গলবার ● ২২ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ১০৬ মাদক ব্যবসায়ীর নাম তালিকাভূক্ত : ক্রসফায়ার আতংকে এলাকাছাড়া

---
ঝালকাঠি প্রতিনিধি :: (৮ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৯মি.) গত কয়েকদিনের অভিযানে ঝালকাঠির তালিকাভুক্ত বেশকয়েকজন মাদক ব্যবসায়িকে আটকের খবর পাওয়া গেছে। অবশ্য তালিকা অনুযায়ী বাকিদের গ্রেফতারেও তৎপরতার কমতি নেই। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাসাবাড়িতে সকাল বিকেল কিংবা রাতে তাদের হানা দিচ্ছে পুলিশ। বিশেষ করে শতাধিক মাদক ব্যবসায়িকে টার্গেট করে তাদের অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু গত কয়েকদিনে সারা দেশে প্রায় ২৫ মাদক ব্যবসায়ী নিহতের খবরে আতঙ্ক দেখা দিয়েছে মাদক ব্যবসায়ী মহলে।

ঝালকাঠি জেলায় একটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে ১০৬ মাদক ব্যবসায়ীর নাম তালিকাভূক্ত হয়েছে। এ তালিকার বিষয়টি নিশ্চিত করেছেন ওই গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা। মহা পুলিশ পরিদর্শকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেয়ে মাদক প্রতিরোধে হার্ডলাইনে রয়েছে ঝালকাঠি জেলা পুলিশ। প্রতিটি থানার আওতাধীন মাদক ব্যবসায়ীদের তালিকা হাতে নিয়ে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে পুলিশের একটি সূত্রে নিশ্চিত করেছে।

এদিকে ক্রসফায়ারের ঘটনার পর অনেক মাদক ব্যবসায়ী লাপাত্তা হয়েছেন। এমনকি ঝালকাঠি মাদকের জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলো মাদকের রমরমা বাণিজ্য থেমে গেছে। তবে থেমে নেই মাদক ব্যবসা। ওই সকল মাদক ব্যবসায়ীরা এখন নয়া কৌশলে খোলস পালটে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে ঝালকাঠির চিহিৃত কয়েকজন মাদক ব্যবসায়ীর সাথে কতিপয় অসাধু পুলিশ সদস্যের রফাদফা ও আটক মেসেজগুলো পূর্বেই জানিয়ে দেওয়ায় ঐ সকল মাদক ব্যবসায়ীরা দাপটের সাথেই গোপেগাপে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। আর এতে যুবসমাজ ধ্বংস হলেও ঐ অসাধু পুলিশ কর্তাদের পকেট ভারী হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

তবে চিহিৃত মাদক সম্রাট অনেককেই এখন আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। পুলিশের সার্বক্ষণিক নজরদারি চলছে চিহ্নিত আস্তানাগুলোতে । একই পরিবেশ বিরাজমান শহরের প্রতিটি এলাকায়। আইনশৃঙ্খলাবাহিনীর কড়াকড়ি আরোপে গোটা ঝালকাঠি অনেকটা মাদক ব্যবসায়ীদের আনাগোনামুক্ত রয়েছে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পুলিশ মাদক বিক্রেতার একটি তালিকা সাম্প্রতিকালে প্রণয়ন করে ঢাকা হেডকোয়াটার্সে পাঠায়। ওই তালিকা থেকে সেবীদের বাদ দিয়ে অর্ধ-শত মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করা হয়েছে। সেই চিহ্নতদের গ্রেফতারে নির্দেশ দেয় হেডকোয়ার্টাস। তবে অন্য একটি গোয়েন্দা সংস্থার তালিকায় রয়েছে ১০৬ মাদক ব্যবসায়ী। ঐ তালিকাটি প্রধান মন্ত্রী সহ বেশ কয়েকটি দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশের এই ধরপাকড় ও বন্দুকযুদ্ধ আতঙ্ক মাদক বিক্রেতাদের প্রাণবিয়োগের বিষয়টি ভাবিয়ে তুলেছে। যে কারণে গত শনিবার সারাদেশে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী নিহত হওয়ার পরপরই তারা আত্মগোপনে চলে গেছেন।

এক্ষেত্রে কেউ কেউ বলছেন- পুলিশের এই ঘোষণা দিয়ে ধরপাকড়ে বিষয়টি আগেই আঁচ করতে পেড়েছে চিহ্নিতরা। ফলে বড় বড় মাদক ব্যবসায়ীরা আগে ভাগেই কেটে পড়েছেন। এখন যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা খুঁচরো ব্যবসায়ী।

এ ব্যাপারে ঝালকাঠি জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরোটলারেন্স এ রয়েছে। মাদকের সাথে যেই জড়িত থাকুক না কেন পুলিশ কাউকে ছাড় দিবেন না। মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছে পুলিশ। তারই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ী কঠোর হস্তে দমনে কাজ করছে পুলিশ বলে এ সূত্রটি দাবি করেন।





আর্কাইভ