শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ মে ২০১৮
প্রথম পাতা » জাতীয় » তামাকের ক্ষতিকর বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে : শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » তামাকের ক্ষতিকর বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে : শিক্ষামন্ত্রী
রবিবার ● ২৭ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তামাকের ক্ষতিকর বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে : শিক্ষামন্ত্রী

---ঢাকা প্রতিনিধি :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৭মি.) বাংলাদেশে প্রতিবছরের মতো এবারও ৩১ মে উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলক্ষ্যে ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিড্স এর সহায়তায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা যৌথ ভাবে আজ ২৭ মে রবিবার সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। বিশ্ব তামাকমুক্ত দিবসের এ বছর প্রতিপাদ্য OTobacco and Heart Diseaseso অর্থাৎ ‘তামাক ও হৃদরোগ’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর সারা বিশ্বে ২০ লক্ষ মানুষ তামাক ব্যবহারের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। বাংলাদেশের হৃদরোগজনিত মৃত্যুর ৩০ শতাংশের জন্যেই দায়ি ধূমপান তথা তামাক ব্যবহার, যা খুবই আশংকাজনক। বাংলাদেশে তামাকের উচ্চ ব্যবহার এই ঝুঁকির মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। হৃদরোগ মোকাবিলা তথা জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। এই সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং করণীয় তুলে ধরেন অনুষ্ঠানে আগত বক্তারা। অনুষ্ঠানে ‘প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০১৮’ এর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

এবছরের পুরস্কার বিজয়ীরা হলেন : সেরা স্থানীয় পত্রিকা রিপোর্টে মোহাম্মদ সিরাজুল ইসলাম, চিফ রিপোর্টার, দৈনিক সিলেটের ডাক, সিলেট; সেরা জাতীয় প্রিন্ট ও অনলাইন মিডিয়া বিভাগে দৌলত আক্তার মালা, স্পেশাল করেস্পন্ডেন্ট, দি ফাইন্যানশিয়াল এক্সপ্রেস এবং আবুল কাসেম, সিনিয়র রিপোর্টার, দৈনিক কালের কণ্ঠ এবং সেরা টিভি রিপোর্টে এস এম আতিক, সিনিয়র করেস্পন্ডেন্ট, এনটিভি।

এছাড়াও জুরি বোর্ডের মনোনয়নে বিশেষ সম্মাননা পেয়েছেন গোলাম মর্তুজা জুয়েল, চিফ রিপোর্টার, দৈনিক কীর্তনখোলা, বরিশাল (বর্তমানে দৈনিক আজকের পরিবর্তন, বরিশাল এ কর্মরত)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি বলেন, ইতিমধ্যে আগামী বছরের পাঠ্যসূচি চূড়ান্ত হয়ে যাওয়ায় ২০২০ সাল থেকে তামাকের ক্ষতিকর বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে, যেন শিক্ষার্থীরা নিজে সচেতন হওয়ার পাশাপাশি তাদের পরিবারও তামাকের ক্ষতির বিষয়ে সচেতন হতে পারে। তিনি আরও বলেন, স্কুল-কলেজের আশেপাশে পাঁচশত মিটারের মধ্যে তামাকপণ্য বিক্রয় বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিক বলেন, দেশে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে এবং সবচেয়ে আশংকার বিষয় হচ্ছে ইদানিং ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ তামাক ব্যবহার।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, আত্মা’র সাংবাদিকবৃন্দ ধূমপান এবং তামাক নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নির্মূলে স্বল্প বিনিয়োগেই অনেক বেশি আর্থিক ক্ষতি মোকবিলা সম্ভব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মর্তুজা হায়দার লিটন, কনভেনর, অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা ও চিফ ক্রাইম করস্পনডেন্ট, বিডিনিউজ২৪.কম।

এসময় উপস্থিত ছিলেন মো. খায়রুল আলম শেখ, কোঅর্ডিনেটর, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; মোজাফফর হোসেন পল্টু, সভাপতি, নাটাব; ডা. মাহফুজুর রহমান ভুঁঞা, গ্রান্টস ম্যানেজার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে); এবিএম জুবায়ের, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা। অনুষ্ঠানে এ বছরের বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য এবং এ সংক্রান্ত দিক নির্দেশনা তুলে ধরেন প্রজ্ঞা’র কো-অর্ডিনেটর মো: হাসান শাহরিয়ার। এছাড়াও অনুষ্ঠানে এবছর বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য নিয়ে নির্মিত ‘তামাক ও হৃদরোগ’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন বাংলার প্রধান প্রতিবেদক এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরণ। বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)