বৃহস্পতিবার ● ৭ জুন ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর জেলার দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গাজীপুর জেলার দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.৫০মি.) গাজীপুর জেলার ৮০ জন অসহায়, বিধবা ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ।
আজ ৭ জুন বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অসহায়, বিধবা ও দরিদ্র নারীদের মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের সদস্য এস.এম মোকসেদ আলম ও সদস্য দিলরুবা ফায়জিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যবৃন্দ।
সেলাই মেশিন বিতরণের সময় অসহায়, বিধবা ও দরিদ্র নারীদের উদ্দেশ্য করে প্রধান অতিথি আখতারউজ্জামান বলেন, আপনাদের দারিদ্র মোচন করতে সেলাই মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, নারীদের এ সরকার সবচেয়ে বেশি স্বাধীন ভাবে বাঁচতে শিখিয়েছেন। সমাজে নারী-পুরুষের বৈষম্য দূর করতে দিন রাত কাজ করে যাচ্ছেন। সমাজে নজরবন্দি না থেকে সব নারীকে ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখিয়েছেন।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা