শিরোনাম:
●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ জুন ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে মন্দিরের নাম ভাঙ্গিয়ে গরুর হাট বসিয়ে খাস জমি দখলের পায়তারা
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে মন্দিরের নাম ভাঙ্গিয়ে গরুর হাট বসিয়ে খাস জমি দখলের পায়তারা
শুক্রবার ● ৮ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে মন্দিরের নাম ভাঙ্গিয়ে গরুর হাট বসিয়ে খাস জমি দখলের পায়তারা

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১০.৪২মি.) ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান বাজারে মন্দিরের নাম ভাঙ্গিয়ে সরকারি খাস জমি দখলের পায়তারা চালাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মহল। সংখ্যালঘুর দোহায় দিয়ে একটি মহল সরকারি ১ খতিয়ানের জমি ট্রাক্টর দিয়ে চষে নিয়েছে। যা আইন লঙ্ঘনের শামিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান বাজারের পাশে সরকারি ১ নম্বর খতিয়ানের অন্তভূর্ক্ত ৭৬ শতক জমি সরকারের নিয়ন্ত্রনে রয়েছে। এছাড়াও জমিটি সরকারের নামে খতিয়ানভুক্ত রয়েছে। কিন্তু ওই ৭৬ শতক জমি দখলের পায়তারা শুরু করেছে পার্শবর্তী সিদ্ধেশ্বরী মন্দিরের সভাপতি অশোক ঘোষ ও সাধারণ সম্পাদক স্বপন ঘোষ ও ইন্দ্র ঘোষ। মন্দিরের দোহায় দিয়ে ওই তিন জন মন্দিরের জমি দখল করার পায়তারা করছে। সম্প্রতি ওই খাস জমিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরুর হাট বসানোর জন্য এলাকায় মাইকিং শুরু করা হলে মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের স্বার্থ হাসিলের জন্য সরকারি বিভিন্ন দপ্তরের ধর্ণা দিচ্ছে। এছাড়াও জমির সামনে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নাম ভাঙ্গিয়ে ১০ টি দোকান নির্মান করেছে। যার প্রতিটি দোকান থেকে ২ লাখ টাকা অগ্রিম নিয়ে নিজেরা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি মাইকিং করার পর তারা স্থানীয় চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে নানা ভাবে অপপ্রচার চালিয়ে আসছেন। তারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের কথা বলে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, সরকারি খাস জমিতে উপজেলা প্রশাসন হাট বসাচ্ছে। পুর্বের ভেঙ্গে যাওয়া গরুর হাট পুনরায় চালু করার উদ্যোগ নিলে ইন্দ্র ঘোষ, স্বপন ঘোষ ও অশোক ঘোষ স্থানীয় হিন্দু সম্প্রদায়কে ভূল বুঝিয়ে হাট বসাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এছাড়াও ওই জমির বিষয়ে উপজেলা প্রশাসন সিন্ধান্ত নিবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জমির ব্যাপারে কিছু করার নেই। প্রভাবশালীদের ইন্ধনে আজ শুক্রবার সকালে তারা সরকারি ওই খাস জমি ট্রাক্টর দিয়ে চষে দিয়েছেন। কুমড়াবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, যে ৭৬ শতক জমি মন্দিরের বলে দাবি করা হচ্ছে তা মুলত সরকারি হাট পেরিফেরি ভুক্ত জমি। সরকারি এক ও একের এক খতিয়ান ভুক্ত। এ জমিতে মামলা চলছে। তারপরও মন্দির কর্তৃপক্ষ জমি জোরপুর্বক দখল করে নিয়েছে। অভিযুক্ত সাধারণ সম্পাদক স্বপন ঘোষ বলেন, আমরা দীর্ঘদিন ধরে জমিটি রক্ষনা-বেক্ষন করে আসছি। জমিটি আমাদের বলে আমরা চষে নিয়েছি। মামলা বিচারাধীন রয়েছে। মামলায় যার পক্ষে রায় হবে আমরা তাই মেনে নিব। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম বলেন, সরকারি খাস জমিতে গরুর হাট বসানোর জন্য মাইকিং করা হয়েছে। সরকারি রাজস্ব বৃদ্ধির জন্য মন্দিরের পাশের জমিতে হাট বসানো হবে। মন্দিরের জমির সাথে এই জমির কোন সম্পর্ক নেই। এটি সরকারি হাটপেরিফেরি ভুক্ত জমি। অবৈধ ভাবে কেউ যদি জমি দখল করে নেয় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)