শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ১ম বর্ষপুর্তিতে শুভেচ্ছা বার্তা
প্রথম পাতা » কৃষি » সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ১ম বর্ষপুর্তিতে শুভেচ্ছা বার্তা
শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ১ম বর্ষপুর্তিতে শুভেচ্ছা বার্তা

---

ষ্টাফ রিপোর্টার :: বৃহসপতিবার ১৭ ডিসেম্বর সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ১ম বর্ষপুর্তি ৷ গত ২০১৪ সালের ১৭ই ডিসেম্বর আমাদের যাত্রা শুরু করেছিলাম ৷ আজ ঘুরেফিরে আবার দিনটি হাজির৷ যদিও আমরা বর্ষপুর্তি পালনের জন্য কোন আনুষ্ঠানিকতা রাখিনি তবুও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শুভাকাঙ্খী ও ভক্তকুলের অসংখ্য শুভেচ্ছাবার্তা আমাদেরকে বাধিত করেছে ৷ যেসকল শুভাকাঙ্খী বর্ষপুর্তিতে শুভ কামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন তাদের স্বল্প সংখ্যক নাম আমরা প্রকাশ করছি ৷ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ১ম বর্ষপুর্তিতে শুভ কামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন পাবনা থেকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সমাজ কল্যাণ সম্পাদক ও অনাবিল ডটনেট এর প্রধান সম্পাদক ও প্রকাশক সরকার রুহুল আমীন, ঢাকা থেকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সভাপতি ও বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক শামসুল আলম স্বপন, দিনাজপুর থেকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র যুগ্ম সম্পাদক ও দিনাজপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ইঞ্জিনিয়ার রোকমুনুর জামান রনি, কক্সবাজার থেকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সাধারন সম্পাদক ও কক্সবাজার নিউজ ডটকম এর প্রকাশক অধ্যাপক আকতার চৌধুরী, সিলেট থেকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সহ-সভাপতি ও দৈনিক সিলেট ডটকম এর প্রকাশক কবি মুহিত চৌধুরী, চট্টগ্রাম থেকে সিটিজি টাইমস ডটকম এর প্রকাশক সোলাইমান মেহেদী হাসান, সনদ্বীপ থেকে আজাদ নিউজ ডটকম এর প্রকাশক অধ্যাপক মুক্তাদির আজাদ খান, ঢাকা থেকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক ও সবখবর ডটকম এর প্রকাশক প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ, ঢাকা থেকে ডট সিলিকন এর ম্যানেজিং ডিরেক্টর ও একুশ শতক ডটকম এর প্রকাশক রাশিদুল হাসান, ভোলা থেকে বাংলানিউজ এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক খলিল উদ্দীন ফরিদ, সিএইচটি নিউজ সেভেনটি ওয়ান ডটকম এর সম্পাদক বিটু বড়ুয়া, পার্লামেন্ট প্রতিদিন এর প্রকাশক ও সম্পাদক মাহাবুর রহমান, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট ফোরামের মহাসচিব আমার বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রাজু , সিএসবি নিউজ ডটকম এর সম্পাদক পলাশ বড়ুয়া, সনদ্বীপ অনলাইন এর প্রকাশক কর্ণেল (অবঃ) দিদারুল আলম - বীর প্রতীক (সব সেক্টর কমান্ডার)৷
সিএইচটি মিডিয়া পরিবার সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে৷ “অবসান হোক বৈষম্যের” শ্লোগানকে প্রকাশনায় সার্থক রুপ দিতে আপনাদের সাথে পেয়ে আমরা ধন্য ৷ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে- এই এক বছরে পথ চলায় যত সংবাদ আমরা প্রকাশ করেছি তার কোন সংবাদের প্রতিবাদ ছাপাতে হয়নি, “অবসান হোক বৈষম্যের” শ্লোগানের এটাই স্বার্থকতা ৷ বর্তমান মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন নিউজ পোর্টাল এর ভুমিকা অত্যন্ত গুরুত্বপুর্ণ ও অপরিসিম৷ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম কেবলমাত্র নিজের নিউজ পোর্টাল নিয়ে করছে না , আমরা বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র মাধ্যমে সারা বাংলাদেশের নিউজ পোর্টাল প্রকাশক, সম্পাদক, অনলাইন মিডিয়া সংবাদ কর্মীদের যথাযত সম্মান ও মর্যাদার জন্য কাজ করছি ৷ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং অপসাংবাদিকতা রোধকল্পেও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে ৷ বিগত এক বছরে যারা আমাদেরকে বিভিন্ন সময় পরামর্শ, লিখা, সংবাদ, বিজ্ঞাপন ও সহযোগিতা দিয়ে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন তাদের প্রতি আমাদের প্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ৷





আর্কাইভ