শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ জুন ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » কৃষকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দুলালকে হত্যা প্রচেষ্টার অভিযোগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » কৃষকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দুলালকে হত্যা প্রচেষ্টার অভিযোগ
সোমবার ● ১৮ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দুলালকে হত্যা প্রচেষ্টার অভিযোগ

---ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.২৫মি.) কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলালের উপর একদল দুর্র্বৃত্ত হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করছিল বলে অভিযোগ উঠেছে। এদিকে দায়ীদের গ্রেফতার দাবি ও পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে কৃষকলীগ নেতা ও বিশ্বাস বিল্ডার্স লিমিডেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল। নিজ বাসভবন ঝিনাইদহের শৈলকুপার পাঁচপাখিয়া গ্রামে আজ লিখিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ইদের আগের সন্ধ্যায় ইফতারের পূর্বমুহুর্তে কয়েক যুবক অস্ত্র সহ তার গ্রামের বাড়ি শৈলকুপার পাঁচপাখিয়াতে প্রবশে করে। এসময় কৃষকলীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম দুলাল তার কর্মীদের সহ ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। পিস্তল সহ বাড়িতে প্রবেশের পর কর্মীদের বাঁধার মুখে পড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় তবে আলী হোসেন, সেকেন্দার আলী ও আজমত আলী নামের ৩জন ধরা পড়ে যায় । তাদের কাছ থেকে একটি পিস্তল পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে ৩জন কে থানায় নিয়ে আসে তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়।

এদিকে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলালের অভিযোগ তার উপর হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি উদ্যোগ না নিয়ে পুলিশ ছেড়ে দিয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র পাওয়া গেলেও কোন মামলা নেয়া হয়নি। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন পুলিশবাদি মামলা নেয়া হবে বলে আশ্বাস দিলেও তা নেননি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। আগামী সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এ নেতা সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিকদের সামনে জনাকীর্ণ এ সংবাদ সম্মেলনে দাবি করেছেন রাজনীতির মাঠে তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল এমন ষড়যন্ত্র করতে পারে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনের সময়, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুর রহমান সোম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, শৈলকুপা কৃষকলীগ সভাপতি জাহিদুন্নবী কালু, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কৃষক লীগের সহসভাপতি বাবলু জোয়ার্দ্দার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. আজাদ রহমান, স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক ও সাবেক কমিশনার মুকুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ