শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে মৎস্য খামারের পাড় কেটে দিয়েছে প্রতিপক্ষ : ভেসে গেছে সব মাছ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে মৎস্য খামারের পাড় কেটে দিয়েছে প্রতিপক্ষ : ভেসে গেছে সব মাছ
বুধবার ● ২০ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে মৎস্য খামারের পাড় কেটে দিয়েছে প্রতিপক্ষ : ভেসে গেছে সব মাছ

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৬ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৪৮মি.) রাঙ্গুনিয়ার পোমরায় মৎস্য খামারের পাড় কেটে দেয়ার অভিযোগ করেছেন এক মৎস্য খামারী। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা পার কেটে খামার নষ্ট করে দিয়েছে বলে তিনি জানান। এতে খামারের তিন লাখ টাকার মাছ ভেসে গেছে বলে দাবি করেছেন তিনি। এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেন খামারের মালিক আবুল কালাম সওদাগর।

এদিকে বিরোধীয় জায়গার দখল বিষয়ে গতকাল মঙ্গলবার (১৯ জুন) তিনি চট্টগ্রাম অতিরিক্ত জেলা হাকিমের আদালতে নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাঙ্গুনিয়া থানাকে নির্দেশনা প্রদান করেন এবং বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণ করতে বলেন।

অভিযোগে জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট এলাকায় ৫ একর জমি ১০ বছরের জন্য একই এলাকার আবু তাহের সহ কয়েকজনের কাছ থেকে লিজ নেন আবুল কালাম। লিজ নেওয়া জায়গায় ‘খাজা গরীবে নেওয়াজ’ নামে একটি মৎস্য প্রজেক্ট গড়ে তোলেন। কিন্তু লিজ নেওয়ার প্রতিপক্ষরা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে জমি ফেরত নিতে চান। এতে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত ১৩ জুন সকালে বিরোধের জেরে মৎস্য খামারের পাড় কেটে দেয় প্রতিপক্ষরা। এতে খামারে থাকা আনুমানিক ৩ লাখ টাকার মাছ ভেসে যায়। এই ব্যাপারে মৎস্য খামারী আবুল কালাম সওদাগর বলেন, ‘আমার প্রজেক্ট নষ্ট করতে তারা দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে আসছে। শেষ পর্যন্ত পাড় কেটে দিয়ে আমার মৎস্য প্রজেক্ট নষ্ট করে দিয়েছে।’ পাড় কেটে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে স্থানীয় প্রতিপক্ষ মো. রাশেদ বলেন, ‘মৎস্য প্রজেক্টির কারণে বৃষ্টির অতিরিক্ত পানি বের হতে না পেরে এলাকার মসজিদ, স্কুল, কবরস্থানসহ আশেপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এসব স্থাপনা রক্ষা করতে পানি যাওয়ার জন্য এলাকাবাসী পথ করে দিয়েছে।’রাঙ্গুনিয়া থানার সহকারি উপ-পরিদর্শক কবির হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)