শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » লেখক প্রমথ চৌধুরীর স্বাক্ষর জাল করে জমি দখলকারীর বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা জারি
প্রথম পাতা » প্রধান সংবাদ » লেখক প্রমথ চৌধুরীর স্বাক্ষর জাল করে জমি দখলকারীর বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা জারি
বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লেখক প্রমথ চৌধুরীর স্বাক্ষর জাল করে জমি দখলকারীর বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা জারি

---সিরাজগঞ্জ প্রতিনিধি :: দেশের প্রখ্যাত লেখক প্রমথ চৌধুরীর মৃতের ৩৩ বছর পর তার এবং তার স্বজনদের স্বাক্ষর জাল করে ২১ একার ৬৫ শতাংশ জমি দখলের বিষয়ে দায়ের করা মামলায় আদালতে দোতরফা শুনানী শেষে জমির উপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া আদালতের সিনিয়র সহকারী জজ লুনা ফেরদৌস এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে বিবাদীগন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে প্রবেশ, পুকুর থেকে মাছ ধরা, গাছ কর্তন, কোন প্রকার ফসল, বসতভিটা নির্মাণ করতে পারবে না। এদিকে,ভুমিদুস্যু সৈয়দ গংদের কাছ থেকে জমি উদ্ধার হওয়ায় প্রমথ চৌধুরী ভক্তসহ স্থানীয়দের মধ্য আনন্দ বিরাজ করছে।
মামলা সুত্রে জানা যায়, প্রমথ চৌধুরী যশোর জেলায় জন্ম গ্রহন করলেও তার পিতৃ নিবাস ছিল পাবনার চাটমোহর থানার হরিপুর গ্রামে। ওই সময় সিরাজগঞ্জ জেলা পাবনার একটি মহকুমা শহর থাকায় প্রমথ চৌধুরীরা খাদুলী গ্রামে বহু সম্পত্তি ক্রয় করেছিল। প্রমথ চৌধুরী ও তার স্বজনরা পাক-ভারত বিভক্তির পরেই জমিজমা রেখে ভারতে চলে যায়। সেখানেই প্রমথ চৌধুরী ১৯৪৬ সালে মৃত্যুবরন করেন। কিন্তু সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মৃত সাইফুল ইসলাম ওরফে সয়ফল রাজাকার ও তার বাবা আবেদ আলী প্রখ্যাত লেখক প্রমথ চৌধুরীর মৃতের ৩৩ বছর পর ১৯৭৮ সালের ১৪ নভেম্বরের তার স্বাক্ষর জাল করে সোলেনামা (যার নম্বর-৩৩/৭৭) তৈরী করেন। সেই সোলেনামার ভিত্তিতে উল্লাপাড়া সহকারী আদালত মামলা করে ডিগ্রী লাভ করে (ডিগ্রী নং-৪৪/০১) এবং ২১ একর ৬৫ শতাংশ জমি দখল করে নেয়। তবে ওই সময় সরকার পক্ষের আইনজীবীর ব্যর্থতার কারণে জাল সোলেনামাটি সঠিক বলে প্রমানিত হয়েছিল বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে সরকার প্রমথ চৌধুরী ও তার স্বজনদের রেখে যাওয়া সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে ক গেজেটে অন্তভর্’ক্ত করেন। এ অবস্থায় সয়ফলের ছেলে সৈয়দ আলী ২০১২ সালে প্রমথ চৌধুরীর জাল স্বাক্ষরকৃত সোলেনামা ও আদালতের ডিগ্রী মুলে পুনরায় অর্পিত ট্রাইবুনালে মামলা দায়ের করেন। (মামলা নং-২২৯০/১২)। কিন্তু অদ্যাবদি পর্যন্ত আদালতে মুল কাগজপত্র জমা দেয়নি। অন্যদিকে, সরকার পক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক প্রমথ চৌধুরী ও তার স্বজনদের স্বাক্ষরকৃত জাল সোলেনামা বাতিলের জন্য আদালতে মামলা (অপর প্রকার-৮৬/১৭) দায়ের করেন। এ মামলায় সরকার পক্ষের আইনজীবী জমির উপর নিষেধাজ্ঞার আবেদন জানান।আদালত দোরতরাফ শুনানীশেষে প্রাথমিকভাবে বিবাদীগনের কাগপত্র জাল প্রমানিত হওয়ায় জমিতে বিবাদীগন যাতে জমিতে প্রবেশসহ জমিতে প্রবেশ, পুকুর থেকে মাছ ধরা, গাছ কর্তন, কোন প্রকার ফসল, বসতভিটা নির্মাণ করতে পারবে না বলেনিষেধাজ্ঞা জারি করেন।
সরকারপক্ষে মামলা পরিচালনার দায়িত্বে থাকা খাদুলী গ্রামের নান্নু মিয়া জানান, দীর্ঘদিন ধরে সৈয়দ আলীসহ তার স্বজনরা সরকারের জমি জাল-জালিয়াতি করে ভোগ দখল করছিল। পরে জেলা প্রশাসন কর্তৃক মামলা পরিচালনার জন্য নিজ খরচায় ডকুমেন্ট ও পাবলিক আইনজীবী নিয়োগের আদেশ দেন। প্রশাসনের নির্দেশ মোতাবেক সব জাল-জালিয়াতির ডকুমেন্ট সংগ্রহ করে আইনজীবীর মাধ্যমে আদালতে জমা দেয়া হয়। আদালত ডকুমেন্টের সত্যতা প্রমান পাওয়ায় এ অস্থায়ী নির্দেশনা জারি করেছেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন, স্বপন মন্ডল ও মোবারক হোসেন জানান, আদালতে বিবাদী প্রমথ চৌধুরী স্বাক্ষরিত যে সোলেনামা জমা দিয়েছে তা সম্পন্ন জাল। ১৯৭৮সালে প্রমথ চৌধুরী স্বাক্ষরিত সোলেনামা দেয়া হয়েছে অথচ প্রমথ চৌধুরী ১৯৪৬ মারা গেছেন। এনিয়ে আদালতে দোরতরফা শুনানী হয়। শুনানী শেষে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়াও পরবর্তী শুনানীসহ আরো আদেশের জন্য দিনধার্য্য করেছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ