সোমবার ● ১৬ জুলাই ২০১৮
প্রথম পাতা » খেলা » পুরস্কৃত করা হলো বিকেএসপি’র সেরা খেলোয়াড়দের
পুরস্কৃত করা হলো বিকেএসপি’র সেরা খেলোয়াড়দের
ক্রীড়া প্রতিবেদক :: (১ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৩ মি.) আজ ১৬ জুলাই সোমবার সকালে বিকেএসপিতে ২০১৭ সালের ১৭ ক্রীড়া বিভাগের ২৭ জন সেরা খেলোয়ড়দের পুরস্কৃত করা হয়েছে। ২০১৭ সালে বর্তমান প্রশিক্ষণার্র্থীদের মধ্যে যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখেছেন, এমনই ২৭ জনকে নির্বাচিত করা হয় সেরা খেলোয়াড় হিসেবে।প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা খেলোয়াড়দের হাতে অর্থ পুরস্কার ও সনদ প্রদান তুলে দেন। ১৭টি ক্রিড়া বিভাগের ১৭ জন ছেলে ও ১০ জন মেয়েকে প্রদান করা হয় এ পুরস্কার। পুরস্কর প্রাপ্তরা হলেন- আর্চারিতে মো. তামিমুল ইসলাম ও রাদিয়া আক্তার শাপলা, এ্যাথলেটিক্সে মো. হাসান মিয়া ও জান্নাতুল, বাস্কেটবলে মো. শাহিনুর রহমান, বক্সিংয়ে জান্নাতুল ফেরদৌস ও মো. আব্দুল জাব্বার, ক্রিকেটে আমিনুল ইসলাম বিপ্লব ও নাহিদা আক্তার, ফুটবলে মো. রহমত মিয়া ও আঁখি খাতুন, জিমন্যাস্টিক্সে মো. শিশির আহমেদ ও নূর আক্তার বানু, হকিতে মো. আরশাদ হোসেন, জুডোতে ডসুইশিং চৌধুরী কান্তা ও ক্য ক্য মারমা, কারাতে জর্জিস আণোয়ার নাঈম, শ্যূটিংয়ে অর্নব শারার লাদিফ ও তুরিং দেওয়ান, সাঁতারে মো. আরিফুল হক ও সুরাইয়া আক্তার, টেবিল টেনিসে মো. রিফাত মাহমুদ সাব্বির, তায়কোয়ানডোতে মো. মামুনুর রশিদ, টেনিসে মো. জুবায়েদ হোসেন ও জেরিন সুলতানা জলি, ভলিবলে মো. জাবির বিন কবির এবং উশুতে মো. ওমর ফারুক।পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিকেএসপির উর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও শিক্ষক, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্র্থীরা উপস্থিত ছিলেন।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল