শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » একটি সড়কের জন্য বিশ্বনাথে দুই গ্রামের আকুতি
প্রথম পাতা » জনদুর্ভোগ » একটি সড়কের জন্য বিশ্বনাথে দুই গ্রামের আকুতি
বুধবার ● ১৮ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একটি সড়কের জন্য বিশ্বনাথে দুই গ্রামের আকুতি

---বিশ্বনাথ প্রতিনিধি :: (৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪১মি.) দুটি গ্রাম। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আছে দুটি মসজিদও। কিন্তু একটি মাত্র রাস্তা। সেটিও কাঁচা। বৃষ্টির পুরো মৌসুমে কাদামাটিতে একাকার হয়ে থাকে। গাড়ির আসা-যাওয়া- সে অনেক পরের কথা। পায়ে হেঁটেও যাবার উপায় থাকে না। তখন ভোগান্তিই হয় নিত্যসঙ্গী। এই ভোগান্তি দুটি গ্রামবাসীর। এই ভোগান্তি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের। মকতবের ছোট্টছোট্ট শিশু এবং মুসল্লিদের। এটি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গন্ধার কাপান ও গোবিন্দপুরের (একাংশ) চলাচলের একমাত্র রাস্তা।

স্থানীয়রা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির জন্য ধর্ণা দিয়েছেন অনেকের কাছেই। আশ্বাসও মিলেছে। কিন্তু কখনই কোনো কাজ হয়নি। তবুও তারা হতাশ হননি। স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়নের স্বার্থে রাস্তাটি পাকা করবেন, বরাবরের মতো এখনও এমনটাই আশা করেন তারা। এ প্রত্যাশায় স্থানীয়রা সর্বশেষ মঙ্গলবার সাক্ষাৎ করেছেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সাথে। তার কাছে পাকাকরণের দাবি জানিয়ে তারা একটি চলাচল উপযোগী সড়ক উপহার দেয়ার জন্য এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত একটি লিখিত আবেদন জানান। আবেদনপত্র গ্রহণ করে স্থানীয়দের দাবির প্রতি একতাত্বতা প্রকাশ করেন সুহেল চৌধুরী।

দাবির জবাবে তিনি জানান, আগামী সুষ্ক মৌসুমে রাস্তা পাকা করার আপ্রাণ চেষ্টা চালাবেন। বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিধিরা স্থানীয় নাগরিকদের সুখ-দুঃখ দেখার দায়িত্বে। আমি এটি উপলব্দি করেই নাগরিক সুবিধা বাড়ানোর চেষ্টা করি। এই আবেদনকেও সমান চোখে দেখা হবে। আগামী মৌসুমে সড়কপথ উন্নয়নের জন্য বরাদ্দ এলে প্রথমে এই সড়ক নির্মাণের সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

সকাল ১০টার দিকে উপজেলা চেয়ারম্যানের গ্রামের বাড়ি কারিকোনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল-ইর্শাদ লতিফিয়া মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি বশির উদ্দিন আহমদ, কালিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হক, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক, কবি-কথাশিল্পী সালমান ফরিদ, বিশ্বনাথের সাংবাদিক নবীন সুহেল, প্রায় সোয়াশ বছরের পুরনো বিদ্যাপিঠ মিরেরচর (২) সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহিদ আলী, কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী আবু সুফিয়ান, এনামুল হক, শ্রমিক নেতা শামসুল ইসলাম বাবু, নুরুল ইসলাম, শাহ আলম, শফিকুল ইসলাম, আনসার আলী প্রমুখ।





জনদুর্ভোগ এর আরও খবর

আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ  ১৮ বছরেও চালু  হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ :  জনদুর্ভোগ মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি

আর্কাইভ