শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে ৭ গবাদী পশুর মৃত্যু: ডাক্তারকে দুষছেন কৃষক
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে ৭ গবাদী পশুর মৃত্যু: ডাক্তারকে দুষছেন কৃষক
বৃহস্পতিবার ● ১৯ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ৭ গবাদী পশুর মৃত্যু: ডাক্তারকে দুষছেন কৃষক

---বিশ্বনাথ প্রতিনিধি :: (৪ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ বিকাল ৩.৩১ মি.) সিলেটের বিশ্বনাথে এক কৃষকের ৭টি গরু আকস্মিকভাবে মারা গেছে। ১৮ জুলাই বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চড়চন্ডি গ্রামের মস্তাব আলীর ব্যক্তিগত খামারে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতির সম্মুখিন হয়েছেন উল্লেখ করে কৃষক মস্তাব এর জন্যে উপজেলা প্রাণি সম্পদ অফিস কর্তৃপক্ষের খামখেয়ালীকে দায়ী করেন। তবে, ‘ডাক্তারের খামখেয়ালীর অভিযোগ’ সঠিক নয় বলে জানিয়েছে বিশ্বনাথ উপজেলা প্রাণি সম্পদ অফিস কর্তৃপক্ষ।
জানা গেছে, স্থানীয় চড়চন্ডি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সুফু মিয়ার বাড়ীতে স্বপরিবারে বসবাস করে সেখানেই একটি ব্যক্তিগত খামারে গরু পালন করে আসছেন জগন্নাথপুরের শ্রীরামসী গ্রামের মস্তাব আলী। বুধবার বিকেল ৪টার দিকে পর্যায়ক্রমে গরুগুলোকে খাবার দেয়া হলে, খামারের প্রথম সারিতে থাকা গরুগুলোর একটি একটি করে ৫টি গরু মৃত্যুর কোলে ঢলে পড়ে। আরও দুটি গরুর অবস্থা গুরুতর দেখে বাদবাকী গরুগুলোকে খাবার বন্ধ করে দেন কৃষক মস্তাব। সাথে সাথে যোগাযোগ করা হয় উপজেলা ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুশ শহিদ হোসেনের সাথে।
তার সাথে ফোনে যোগাযোগকারী মস্তাব আলীর প্রতিবেশি হারিছ আলী জানান, ডা. আবদুশ শহিদকে ফোন দিয়ে ৫টি গরুর মৃত্যু ও দুটি গরুর গুরুতর অবস্থার কথা জানালে তিনি বিষয়টি তেমন একটা আমলে না নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া গরুগুলোকে নিয়ে উপজেলা প্রাণি সম্পদ অফিসে নিয়ে আসার জন্যে বলেন। এটা কিভাবে সম্ভব-প্রশ্ন করলে তিনি অফিসের ফিল্ড এসিস্ট্যান্ট সাদেকুল ইসলামের নাম্বার দেন। সাদেকের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি ‘কলে’ আছেন জানিয়ে পরে আসবেন বলে লাইন কেটে দেন। কয়েক ঘন্টা পর যখন তিনি খামারে আসেন ততক্ষণে গুরুতর অসুস্থ দুটি গরুও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
মস্তাব আলী বলেন, সময়মত ডাক্তার চলে আসলে আমার বাদবাকি গরুগুলো বাঁচানো যেত।
উপজেলা প্রাণি সম্পদ অফিসের ফিল্ড এসিস্ট্যান্ট সাদেকুল ইসলাম বলেন, লোকবল সংকটের কারণে মাঠ পর্যায়ে আমাদের হিমশীম খেতে হয়। চড়চন্ডি থেকে আমাকে যখন ফোন দেয়া হয়, আমি তখন মাঠের কাজে লামাকাজীর দুয়ারীগাঁওয়ে ছিলাম। খবর পেয়ে সেখান থেকে সোজা ঘটনাস্থলে চলে আসি। খাদ্যে বিষক্রিয়া থাকায় গরুগুলোর মৃত্যু হয়েছে। এখানে ডাক্তারের খামখেয়ালীর অভিযোগ অবান্তর।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুশ শহিদ হোসেন বলেন, ৫টি গরু যে আজকেই মারা গেছে, সেটা আমাকে জানানো হয়নি। বলা হয়েছে গরুগুলো অসুস্থ হয়ে পড়েছে। আমি অফিসের কাজে সিলেট শহরে থাকায় সাদেককে সেখানে যাবার জন্যে বলি।





আর্কাইভ