বৃহস্পতিবার ● ১৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকের জিডি
বিশ্বনাথে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকের জিডি
বিশ্বনাথ প্রতিনিধি :: (৪ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ বিকাল ৩.১৬ মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলাদল নেত্রী বেগম স্বপ্না শাহিনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেছেন সিনিয়র ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক। নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে ১৮ জুলাই বুধবার সন্ধ্যার পরে তিনি এই ডায়েরী (নং-৯২০) করেন।
ডায়েরীতে উল্লেখ করা হয়, সরকারী উন্নয়নমূলক কাজে অনিয়ম, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অর্থ আত্মসাৎ করা ও সরকারী নলকূপের পাম্প খুলে নেয়ার অভিযোগে এনে উপজেলার পুরানগাঁও গ্রামের হোসাইন আহমদ শাহিনের স্ত্রী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভুক্তভোগিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন। এ সংক্রান্ত সংবাদ জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ হলে মহিলা ভাইস চেয়ারম্যান ও তার অনুসারীরা সিনিয়র ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিককে ভয়ভীতি ও হত্যার হুমকী দিয়ে আসছেন। যার ফলে তিনি, তার ভাইবোন ও স্ত্রী নিয়ে চরম আতংকে আছেন।
এ ব্যাপারে কথা বলতে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএমের মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির