শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে নির্মিত হচ্ছে স্বাধীনতা ভাস্কর্য
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে নির্মিত হচ্ছে স্বাধীনতা ভাস্কর্য
মঙ্গলবার ● ২৪ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে নির্মিত হচ্ছে স্বাধীনতা ভাস্কর্য

---রাউজান প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.২০মি.) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন স্বাধীনতা ভাস্কর্য। ২৩ জুলাই সোমবার সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ নাজমুদ্দোজা, ভাস্কর্যের ভাস্কর ও চুয়েটের স্থাপত্য বিভাগের খন্ডকালীন শিক্ষক শুভাশীষ দাশ প্রমুখ। ভাস্কর্যের নকশা করেন চুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সজল চৌধুরী ও নুসরাত জান্নাত।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, মহান মুক্তিযুদ্ধের নানা স্মৃতি বিজড়িত এই চুয়েট ক্যাম্পাস। এসব স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যের বিভিন্ন চিত্র তুলে ধরে শহীদ মিনার নির্মাণ, মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, মুক্তিযুদ্ধে দুইজন মহান শহীদের নামে দুটি হলের নামকরণ, কেন্দ্রিয় লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা’ কর্ণার চালু প্রভৃতি। এরই অংশ হিসেবে আজ স্বাধীনতা ভাস্কর্যের নির্মাণ শুরু হয়েছে।

উল্লেখ্য যে, ভাস্কর্যের মূল চারটি ফিগারে ছাত্র-শিক্ষকসহ সাধারন মানুষের অংশগ্রহন বুঝানো হয়েছে। দুই পুরুষ ফিগারে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধে স্বত:স্ফূর্ত অংশগ্রহন ও সাহসী-সংগ্রামী চরিত্রের প্রতিনিধিত্ব করে। একটি নারী ফিগারের আঁচল বাংলাদেশের পতাকা হিসেবে দেখানোর পাশাপাশি নারীদের অদম্য সাহসকিতা ও পুরুষের সাথে থেকে সাহস যোগানোসহ শ্বাশত প্রকৃতি তুলে ধরা হয়েছে। একটি কিশোর ফিগারে মুক্তিযুদ্ধে বাংলাদেশের শিশু-কিশোরদের অংশগ্রহন তুলে ধরা হয়েছে।

এছাড়া বেসমেন্টের ১২০ ফুট টেরাকোটার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের কিছু চিত্র: যেমন: জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, পাক বাহিনীর আত্নসমর্পন ইত্যাদি তুলে ধরা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)