মঙ্গলবার ● ২৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি পৌরসভায় বাজেট ঘোষনা
খাগড়াছড়ি পৌরসভায় বাজেট ঘোষনা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৩৪মি.) খাগড়াছড়ি পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরে ৬৭ কোটি ৩৮ লক্ষ ৭২ হাজার ৩শ ৮০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষনা করেন, পৌরসভার মেয়র মো: রফিকুল আলম। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ৩ লক্ষ ৪০ হাজার টাকা এবং সার্বিক স্থিতি ৫ কোটি ৩৫ লক্ষ ৩২ হাজার ৩শত ৮০ টাকা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ৮ কোটি ৯৫ লক্ষ ৬০ হাজার ২শ ৭১ টাকা এবং রাজস্ব ব্যয় ৮ কোটি ৮৫ লক্ষ ৯০ হাজার টাকা,উদ্ধৃত ৯ লক্ষ ৭০ হাজার ২শ ৭১ টাকা। উন্নয়ন খাতে সম্ভাব্য সরকারী অনুদান ৪ কোটি টাকা, বিশেষ প্রকল্প অনুদান ৪৭ কোটি ৬০ লক্ষ টাকা। মূলধন আয় ৬ কোটি ৩৯ লক্ষ ৭৩ হাজার ৩শ ৯০ টাকা। মূলধন ব্যয় ২ কোটি ৬০ লক্ষ টাকা ধরা হয়েছে। মোট আয় ৬৭ কোটি ৩৮ লক্ষ ৭২ হাজার ৩শ ৮০ টাকা।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম, খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দীলিপ বিশ^াস ও সচিব পারভিন আক্তার খন্দকার,ি হসার রক্ষক খন্দকার শাহেদ মোহাম্মদ নূও আবেদীনসহ পৌরসভার কাউন্সিলর,সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেয়র রফিকুল আলম বাজেট ঘোষনা বলেন, খাগড়াছড়ি পৌর শহরকে একটি পর্যটনমূখী শহর গড়ে তুলে পৌরবাসীকে সেবা দেওয়ায় এ পৌরসভা কাজ করে যাচ্ছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক পৌর বাস র্টামিনাল ও শিশুপার্ক,পৌর রেষ্ট হাউজ নির্মাণ,কপি হাউজসহ খাগড়াছড়ি পৌর সভাকে আরো এগিয়ে নিতে কাজ করে প্রত্যয় ব্যক্ত করেন মেয়র রফিকুল আলম।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের