শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » কুড়িগ্রাম » সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষক ও প্রবাসীর মৃত্যু
প্রথম পাতা » কুড়িগ্রাম » সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষক ও প্রবাসীর মৃত্যু
মঙ্গলবার ● ২৪ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষক ও প্রবাসীর মৃত্যু

---সিরাজগঞ্জ প্রতিনিধি ::  (৯ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৫ মি.) সিরাজগঞ্জের বেলকুচি বজ্রপাতে রতন তালুকদার (৫০) ও রায়গঞ্জে মাহমুদুল হাসান (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৪ জুলাই মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সেন ভাঙ্গাবাড়ী গ্রামে ও রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নর মল্লিকচাঁন উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রতন তালুকদার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৃত খোরশেদ আলম তালুকদারের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন ও নিহত মাহমুদুল হাসান ওই ধানগড়া ইউনিয়নের মল্লিক চাঁন উত্তরাপাড়া গ্রামের আব্দুল গনী শেখের ছেলে।

ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাসানী এ তথ্য নিশ্চিত করে জানান, রতন মালয়েশিয়া প্রবাসী। কিছুদিন আগে তিনি ছুটি কাটাতে দেশে এসেছেন। দুপুরে হালকা বৃষ্টির হলে বাড়ী ভিতর থেকে পানি বাইরে করে দেয়ার জন্য ড্রেনের কাজ করছিল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান,মঙ্গলবার দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ীর পাশের জমিতে কৃষিকাজ কাজ করছিলেন মাহমুদুল হাসান। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আমিরুল ইসলাম তৌহিদ কৃষক মাহমুদুল হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)