শিরোনাম:
●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাঙামাটি, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ : সকল রুটে যানবাহন চলাচল বন্ধ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ : সকল রুটে যানবাহন চলাচল বন্ধ
শনিবার ● ৪ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ : সকল রুটে যানবাহন চলাচল বন্ধ

---গাইবান্ধা প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২০মি.) নিরাপদ সড়কসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার সকাল থেকেই গাইবান্ধা জেলা শহরের টার্মিনাল এলাকায় এবং গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবরোধ সৃষ্টি করে। এছাড়া ঢাকা-রংপুর মহাসড়কেরও বিভিন্ন স্থানে অবরোধ করে রাখে। এছাড়া জেলা শহরের অভ্যন্তরীন সড়কগুলোতেও শিক্ষার্থীরা অবরোধ করে। ফলে গাইবান্ধা জেলা শহর থেকে দুরপাল্লা এবং ৭টি উপজেলার অভ্যন্তরীন সকল সড়কে বাস-ট্রাক, মাইক্রোবাসসহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শুধুমাত্র ব্যাটারী চালিত অটোবাইক, অটো রিক্সা ও সিএনজি চলাচল করতে দেখা যায়। তবে গুরুতর অসুস্থ রোগীদের অ্যাম্বুলেন্সে যাতায়াতের সুযোগ করে দেয় অবরোধকারিরা।
৩ আগষ্ট শনিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টার্মিনাল এলাকায় অবরোধ করে রাখার পর শিক্ষার্থীরা নিরাপদসহ ৯ দফা দাবি বাস্তবায়নের শ্লোগান নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে এবং মটর সাইকেল চালকদের হেলমেট পরার আহবান জানায়।
অবরোধকারিরা সরে আসার পর বাসটার্মিনালে দিনাজপুরের টুনিরহাট থেকে আগত বিআরটিসির বাসটিকে আটক করে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। তারা বাসটিতে ভাংচুর করে এবং ড্রাইভার ও যাত্রীদের নামিয়ে দেয়। ফলে বাসটি রাস্তার মাঝখানে আটকা পড়ে। এদিকে দুরপাল্লাসহ অভ্যন্তরীন সকল রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাসযাত্রী, অসুস্থ রোগীদের চিকিৎসার্থে যাতায়াতে এবং জরুরী মালামাল পরিবহনে বিঘি্নত হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এদিকে বাস মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল এবং বাস টার্মিনালের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক নেতার সাথে কথা বলে জানা যায়, সড়কে যানবাহন, বাস শ্রমিক ও চালকদের কোন নিরাপত্তা না থাকায় তারাই বাস চালাতে অস্বীকৃতি জানাচ্ছে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক থেকে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা হলে দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
অপরদিকে নিরাপদ সড়ক, সড়কের সকল প্রকার নৈরাজ্য বন্ধ করা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি অবিলম্বে মেনে নেয়ার দাবিতে শনিবার জেলা শহরের ডিবি রোডে নিরাপদ সড়ক চাই (নিসচা) গাইবান্ধা জেলা শাখা এবং সিপিবি জেলা শাখা মানববন্ধনের কর্মসূচী পালন করে।





আর্কাইভ