শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » কৃষি » গাজীপুরে ষাঁড়ের মূল্য ১৫ লাখ !
প্রথম পাতা » কৃষি » গাজীপুরে ষাঁড়ের মূল্য ১৫ লাখ !
সোমবার ● ৬ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ষাঁড়ের মূল্য ১৫ লাখ !

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৫মি.) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামে জন্ম ‘লক্ষ্মী বাবু’ নামে ষাঁড়ের। লক্ষ্মী বাবুর বয়স যখন ৮ মাস তখন ওই গ্রামের মাঝি বাড়ির সৌদি প্রবাসী আবু বকর মাঝির স্ত্রী বেরেকা বেগম ৫০ হাজার টাকায় কিনে নেন ফ্রিজাম জাতের ষাড় গরুটি। বাড়িতে এনে সবাই মিলে তার নাম দেন লক্ষ্মী বাবু।

দুই বছর লালন-পালনের পর ছোট্ট লক্ষ্মী বাবু আর ছোট্টটি নেই। লক্ষ্মী বাবু এখন বিশাল আকৃতি ধারণ করেছে। তাকে দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে মানুষজন। কেউ কেউ আবার শহর থেকে গাড়ি নিয়ে ছুটে আসছেন লক্ষ্মী বাবুকে কিনতে। তবে মালিক রেবেকার মনঃপূত না হওয়ায় এখনও বাড়িতেই আছে লক্ষ্মী বাবু। সঠিক মূল্য পেলে তবেই লক্ষ্মী বাবুর রশি উঠবে অন্যের হাতে। রেবেকার প্রত্যাশা ১৫ লাখ টাকা। তবে সেটা দু’পক্ষের আলোচনার মাধ্যমে ঠিক হবে।

প্রবাসী আবু বকর মাঝি ও রেবেকার সংসার জীবনে ২ মেয়ে ও ১ ছেলে। এক মেয়ের বিয়ে হয়েছে বাড়ির পাশেই। এখন বাড়িতে আছে এক মেয়ে ও ছেলে। ছেলেটা স্থানীয় ফুলদী জনতা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ছে আর মেয়েটা পড়ছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রেবেকা দুই ছেলে-মেয়ের যতœ যেভাবে করেন ঠিক তেমনই যতœ করছেন লক্ষ্মী বাবুরও। নিয়ম করে গোসল করানো, খাওয়ানো, অসুস্থ্য হলে ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো, একটু গরম পড়লে বাতাসের ব্যবস্থা সবই করছেন রেবেকা। তার সঙ্গে সহযোগিতা করছেন শ্বশুর কুদরত আলী মাঝি (৭০) ও ছেলে তওহিদ মাঝি (১৪)।

স্থানীয়রা জানান, এত বড় বিশালাকৃতির ষাড় আশপাশের কোনো উপজেলা বা জেলায় নেই। প্রায় ৩৫ মণ ওজনের এই ষাড়টি এবারের কোরবানী ঈদ উপলক্ষে দেশে বিভিন্ন স্থানে বসা গরুর হাটের প্রধান আকর্ষণ হতে পারে। তবে ষাড়টি কিনতে ক্রেতার যেভাবে বাড়িতে ছুটে আসছে তাতে মনে হচ্ছে গরুর হাটের দেখা লক্ষ্মী বাবু নাও পেতে পারে।

রেবেকা জানান, স্বামী প্রবাসে থাকেন। তার একার রোজগারে সংসার খুব একটা ভালো চলছিল না। তাই শখের বসে তিনি লক্ষ্মী বাবুকে লালন-পালন শুরু করেন। প্রতিদিন খাবার তালিকায় ভূষি, সবজি, ফল ছাড়াও আছে সবুজ ঘাস।

রেবেকা জানান, দুই বছর ধরে লক্ষ্মী বাবুকে লালন-পালন করছেন তিনি। একদিনও অসুস্থ হয়নি। তবে উপজেলা প্রাণিসম্পদ অফিসের লোকজন নিয়মত বাড়িতে আসা-যাওয়া করতেন। তারা মূলত আসতেন ষাড়টির সঠিক পরিচর্যা হচ্ছে কিনা তা দেখার জন্য।

তিনি আরো জানান, প্রতিদিনই দূর-দূরান্ত থেকে লোকজন আসছে লক্ষ্মী বাবুকে দেখার জন্য। তবে তিনি একেবারেই বিরক্ত হচ্ছেন না। বরং যারা আসছেন তাদের সবাইকে সহযোগিতা করছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)