শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » সিলেটের শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ আবু জাফর নুমান
প্রথম পাতা » শিক্ষা » সিলেটের শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ আবু জাফর নুমান
সোমবার ● ৬ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটের শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ আবু জাফর নুমান

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৫মি.)জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা গোলাম হোসাইন সৎপুর (রহ.) এর সুযোগ্য পুত্র মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে সোমবার সিলেট নগরীর অগ্রগামী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে জেলা শিক্ষা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক নূমেরী জামাল

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী অধ্যক্ষ নুমান সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে ২০১৬ সাল থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের আরবি প্রভাষক ও পরবর্তীতে উপাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

শিক্ষার মানোন্নয়ন, নিজ প্রতিষ্ঠানে সুষ্ঠ শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষায় নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন অধ্যক্ষ মাওলানা নুমান। সুদক্ষ প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে আগামী দিনে দেশের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জনের স্বপ্ন দেখছে ঐহিত্যবাহী সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা।

এব‌্যাপারে অধ‌্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান তার প্রতিক্রিয়ায় বলেন, সিলেট জেলায় আরও অনেক গুনী মাদ্রাসা প্রধান থাকা সত্ত্বেও আমাকে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে ও ভালো ফলাফলের জন্য এলাকাবাসী, গর্ভনিংবডি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগীতা এবং দোয়া কামনা করেন তিনি।





শিক্ষা এর আরও খবর

গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
গাড়ির জন্য  অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান
রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন
কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন
রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)