শিরোনাম:
●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
রাঙামাটি, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে কৃষক সহায়কদের মৌসুমব্যপি প্রশিক্ষণ শুরু
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে কৃষক সহায়কদের মৌসুমব্যপি প্রশিক্ষণ শুরু
মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে কৃষক সহায়কদের মৌসুমব্যপি প্রশিক্ষণ শুরু

---

খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৫৫মি.) পার্বত্য জেলার কৃষি ও খাদ্য নিরাপত্তা বিধানে সক্ষমতা বৃদ্ধির লক্ষে কৃষক সহায়কদের মৌসুমব্যাপি প্রশিক্ষন শুরু হয়েছে। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র সম্মেলন কক্ষে সোমবার বিকেলে প্রশিক্ষণ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনের উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাহাড়ি কৃষি গবেষনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সি রাশিদ আহমেদ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শেখ আব্দুল মান্নান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মোখলেসুর রহমান এবং ইউএনডিপির জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা।
স্বাগত বক্তব্যে প্রকল্পের জেলা কর্মকর্তা বলেন প্রকল্পের আওতায় জেলার ৯টি উপজেলা হতে সর্বমোট ১২৯ জন কৃষককে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রথম ব্যাচে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেছে পর্যায়ক্রমে অন্যান্য নির্বাচিত কৃষকগন ও প্রশিক্ষণ পাবেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আশুতোষ চাকমা বলেন, কৃষকরা বর্তমানে তাদের উৎপাদিত পন্যর ন্যয্য মূল্য পাচ্ছে না। এ বছর আমের ফলন ভাল হওয়ার পরও কৃষকরা ভাল দাম পায় নি।তাই কৃষকরা যেন লাভবান হতে পারে সে লক্ষ্যে কৃষি পন্য বাজারজাত করন বিষয়ে কাজ করতে হবে। এছাড়াও ভিয়েতনাম হতে আগত সল্প মেয়াদের নারকেলের জাত ও দেশি সুপরি চাষের মাধ্যেমেও কৃষকরা লাভবান হতে পারে। কৃষি,মৎস্য,প্রাণি সম্পদ বিভাগের পাশাপাশি এ প্রকল্পের মাধ্যেমে কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা পৌছেঁদিতে কাজ করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।এ বিষয়ে বর্তমান সরকার অত্যান্ত আন্তরিক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, ইউএনডিপির কৃষক মাঠ স্কুল এক্সপার্ট মিক্সন চাকমা, প্রকল্পের মাস্টার ট্রেইনার অতিশ চাকমা, জোসী চাকমা, মেহেদী হাসান, মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার হ্লাচিং মং মারমা, মার্কেট ডেভলপমেন্ট ফেসিলিটের মো. রবিউল ইসলাম ও উপজেলা কৃষক মাঠ স্কুল সমন্বয়কারী বৈসা ত্রিপুরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)