শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » মধ্যপাড়া পাথর খনিতে ৩ লাখ ৬০ হাজার মেক্ট্রিকটন পাথর উধাও
প্রথম পাতা » দিনাজপুর » মধ্যপাড়া পাথর খনিতে ৩ লাখ ৬০ হাজার মেক্ট্রিকটন পাথর উধাও
মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ্যপাড়া পাথর খনিতে ৩ লাখ ৬০ হাজার মেক্ট্রিকটন পাথর উধাও

---পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৪মি.) বড়পুকুরিয়া কয়লা খনির, কয়লা ঘাটতির তদন্ত শেষ না হতেই মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উধাও এর অভিযোগ উঠেছে। উত্তোলন কৃত পাথরের মধ্যে তিন লাখ ৬০ হাজার পাথর ঘাটতি দেখা দিয়েছে, যার বাজার মুল্য ৫৫ কোটি ২৬ লাখ টাকা। যদিও খনি কর্তৃপক্ষ বলছে পাথর উধাও হয়নি পদ্ধতিগত লোকশান।

সুত্রমতে জানাগেছে, এই পর্যন্ত মধ্যপাড়া পাথর খনিটিতে ১২ বছরে ৪৭২ কোটি টাকা লোকশান হয়েছে, ঘাটতি পাথরের মুল্য যোগ করা হলে এই লোকশানের পরিমান আরো বৃদ্ধি পাবে।

তবে খনি কতৃপক্ষ বলছে পাথরের ঘাটতি নাই, পাথর ইয়াডে অবিক্রয় যোগ্য অবস্থায় পড়ে আছে পাথর।

খনি সুত্রে জানা গেছে, ২০০৬ সাল থেকে খনিটিতে বানিজ্যিক ভাবে পাথর উত্তোলন শুরু হয়। চলতি সনের ৩১ জুলাই পর্যন্ত খনি থেকে পাথর উত্তোলন হয়েছে ৪১ লাখ ৭৫ হাজার ৭১০ মেক্ট্রিকটন। এর মধ্যে ২০১৪ সালের ২৪ ফেব্র“য়ারী থেকে ৩১ জুলাই পর্যন্ত বর্তমান ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি পাথর উত্তোলন করেছে ২১ লাখ ৬১ হাজার মেক্ট্রিকটন। গত ১২ বছরে তিন লাখ ৫৯ হাজার ৮১৬ মেক্ট্রিক টন পাথর ঘাটতি। তবে বর্তমান হিসেবের সাথে অনেক পার্থক্য দেখা দিয়েছে তদন্ত প্রতিবেদনে।

মধ্যপাড়া পাথর খনিতে প্রথম পাথর ঘাটতি দেখা দেয় ২০১২ সালে এই নিয়ে খনিটির মার্কেটিং বিভাগ ও প্রশাসন বিভাগ একে অপরকে দোষারোপ করতে থাকে, সেই সময় ২ লাখ ২৭ হাজার মেক্ট্রিক টন পাথর ঘাটতি দেখা দেয়। এই ঘটনায় সেই সময় কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হলেও, সেই তদন্তর প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি। সেই ঘাটতির ঘটনা এক সময় ধামাচাপা পড়ে যায়। সম্প্রতিক বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উধাও এর ঘটনা চাঞ্চলকর পরিস্তিথি সৃষ্টি হলে নতুন করে পাথর ঘাটতির ঘটনাটি নজরে আসে।

সুত্রটি আরো জানায় গত ২০১৬-২০১৭ অর্থ বছরে পাথরের ঘাটি হিসেব খনিটির পরিচালানা পর্ষদ এর নিকট উত্থাপন করে খনি কতৃপক্ষ। এ সময় পরিচালনা পর্ষদ খনিটির মহা-ব্যবস্থাপক (মার্কেটিং) আবু তালেব ফরাজিকে প্রধান করে ৫ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে।

মহাব্যবস্থাপক আবু তালেব ফরাজির তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে দেখা যায় ২০০৬-২০০৭ অর্থ বছর থেকে ২০১২-২০১৩ অর্থ বছরে পর্যন্ত উত্তোলন কৃত পাথরের হিসেবে ১৯ দশমিক ৩৬ শতাংশ পাথররের পরিমাপ ভুল ও ১৪ দশমিক ৬২ শতাংশ পাথর পদ্ধকিগত ঘাটতি। তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা যায় ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পাথর উত্তোলন হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৭৬৯ মেক্ট্রিকটন। ভুল পরিমাপ ও সিস্টেম লস বাদ দিলে উত্তোলন কৃত পাথরের হিসেব দাড়ায় ১৩ লাখ ৮ হাজার ৫৬২ মেক্ট্রিকটন। এখানে ঘাটতি দেখা যায় দুই লাখ ২৭ হাজার ২৩৩ মেক্ট্রিক টন। অপরদিকে ২০১৪ সাল থেকে ২০১৭ জুন পর্যন্ত উত্তোলন কৃত পাথরের দউি দশমিক ৩৫ শতাংশ সিস্টেম লস দেখানো হয়েছে, এতে ঘাটতি রয়েছে ২৬ হাজার ৮৭ মেক্ট্রিক টন। মোট ঘাটতি তিন লাখ ৫৯ হাজার ৮১৬ মেক্ট্রিক টন।

মধ্যপাড়া পাথর খনিতে ১১টি পাথর ইয়াডের মধ্যে মাত্র ৫টি ইয়াডে পাথর আছে, বাকি ৬টি ইয়াডে কোন পাথর নাই। খনিটির মহা-ব্যবস্থাপক (অপরেশন) আসাদুজ্জামান বলেন এই পাথর ইয়াড গুলো ৪ থেকে ৫ ফিট গভির ছিল, যা পাথর দিয়ে ভরাট করা হয়েছে, যার একটি দৈঘ্য ও প্রস্ত প্রায় ৫০০ ফিট করে। তিনি বলেন যে পরিমান পাথর হিসেবে ঘাটতি রয়েছে তা হিসেবে থাকলেও এই ইয়াডের মধ্যে অবিক্রয়যোগ্য হয়ে পড়ে আছে বলে তিনি দাবী করেন।

জানা গেছে মধ্যপাড়া পাথর খনিতে ২০০৬ সাল থেকে কোরিয়ান নামনাম কোম্পানীর হাতধরে পাথর উত্তোলন শুরু হয়, কিন্তু আশানুরুপ পাথর উত্তোলন না হওয়ায়, খনিটি লোকশানের দিকে যায়। এই কারনে খনিটিকে লোকশানের হাত থেকে রক্ষা করার জন্য পাথর উত্তোলন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়। পাথর উত্তোলন বৃদ্ধির জন্য ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর জার্মানিয়া ট্রাষ্ট কনসোডিয়াম (জিটিসি) এর সাথে প্রতিদিন ৫ হাজার টন করে পাথর উত্তোলনের লক্ষমাত্রা নিয়ে ৬ বছরে ৯২ লাখ মেক্ট্রিকটন পাথর উত্থোলনের চুক্তি করে। জিটিসি ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারী থেকে সফলতার সহিত পাথর উত্তোলন করছে।
বর্তমানে খনিটিতে প্রতিদিন সাড়ে ৪ হাজার থেকে ৪৮০০ মেক্ট্রিকটন পাথর উত্তোলন হচ্ছে। এরই মধ্যে তিন লাখ ৬০ হাজার মেক্ট্রিকটন পাথর উধাও হওয়ার ঘটনা ঘটলো।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ

আর্কাইভ