শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা
সোমবার ● ২১ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা

---
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, জেলার সামগ্রীক উন্নয়নের পাশাপাশি এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদটি রৰা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য৷ এটি আমাদের জন্য একটি বড় সম্পদ ৷ তাই হ্রদটিকে দূষণের হাত থেকে রৰায় সকলকে সচেতন হতে হবে ৷ তিনি জনসাধারণ এবং বিভিন্ন মৌসুমে বেড়াতে আসা পর্যটকদেরকে হ্রদ দূষণ থেকে বিরত থাকারও আহ্বান জানান ৷
২১ডিসেম্বর সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকৰে আয়োজিত পরিষদের ডিসেম্বর ২০১৫ মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন ৷
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, পরিষদের কর্মকর্তা ও হস্তান্তারিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ৷
সভায় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি বলেন, উপজেলা পর্যায়ে প্রসূতি মায়েদের প্রসবকালীন সেবা প্রদানের লক্ষে জেনারেল হাসপাতাল হতে ১৪জন অভিজ্ঞ নার্স বিভিন্ন উপজেলায় বদলি করা হচ্ছে ৷ এতে উপজেলা পর্যায়ে সেবার মান আরো বৃদ্ধি পাবে ৷ এছাড়া হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, ঔষুধ বিতরণসহ দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রয়েছে ৷
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জানান, সদর, কাপ্তাই ও কাউখালী ৩টি উপজেলায় ষ্ট্রবেরী চাষের নিমিত্তে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ শীঘ্রই চারা রোপনের কাজ শুরু হবে ৷ এছাড়া শীতকালীন সবজির উত্‍পাদন ভালো হবে এবং সারের মজুদ পর্যাপ্ত রয়েছে ৷
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ২০১৩ সালে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কাউখালী বালিকা দল বিজয়ী হওয়ায় আগামী জানুয়ারি মাসে তাদেরকে সম্মাননা প্রদানের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে ৷
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ২২ ডিসেম্বর থেকে জেলার ১০টি উপজেলার ১০টি কেন্দ্রে ৭ম শ্রেণী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ অনুষ্ঠিত পরীক্ষায় ২১৬৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে ৷
জেলা মত্‍স্য কর্মকর্তা বলেন, জেলে নিবন্ধনের অংশ হিসেবে ১০টি উপজেলার মধ্যে সর্বশেষ কাউখালী উপজেলায় নিবন্ধনের কাজ চলছে৷
জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা বলেন, বর্তমানে ভেড়া প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি উপজেলার ২০জন প্রশিক্ষণার্থীদের ৩টি করে ভেড়া প্রদান করা হবে ৷ এছাড়া চিকিত্‍সা ও প্রোডাকশন কার্যক্রম ভালোভাবেই চলছে ৷
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, আগামী ২৫ ডিসেম্বর থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে৷ তিনি তৃণমূল পর্যায়ের আগ্রহী যুবক-যুবতীদের প্রশিক্ষণ প্রদানের বিষয়টি অবহিত করার জন্য উপস্থিত কর্মকর্তাদের অনুরোধ জানান ৷
পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক বলেন, চলতি মাসের ১৬ ডিসেম্বর দেশী বিদেশী পর্যটকের আগমন প্রচুর পরিমান ছিল ৷ পর্যটকদের নিরাপত্তায় পর্যটনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে ৷
সভায় হস্তান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন ৷ আপলোড : ২১ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় :সন্ধ্যা ৬.৩০ মিঃ





আর্কাইভ