শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় সাত শতাধিক মুরগী খামার বন্ধ
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় সাত শতাধিক মুরগী খামার বন্ধ
শুক্রবার ● ১০ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় সাত শতাধিক মুরগী খামার বন্ধ

---গাইবান্ধা প্রতিনিধি:: (২৬ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৭মি.) গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় সাত শতাধিক মুরগীর খামার বন্ধ করে দিয়েছে খামারিরা। উৎপাদিত ডিমের দামের চেয়ে মুরগীর বাচ্চা, খাদ্য, ভ্যাকসিনসহ বিভিন্ন উপকরণ এবং দিনমজুরের দাম কয়েক গুন বেড়ে যাওয়ায় সুন্দরগঞ্জ উপজেলায় সাত শতাধিক মুরগির খামার বন্ধ হয়ে গেছে। অনেকে এ ব্যবসায় পথে বসেছে আবার অনেকে বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছে। গত ৬ মাস আগেও যে মুরগির বাচ্চা দাম ছিলো ২০ টাকা মাত্র ৬ মাসের ব্যবধানে মুরগির বাচ্চা প্রতি ৬০ টাকা বেড়ে দাম দারিয়েছে ৮০ থেকে ৮৫ টাকা। এছাড়া খাদ্যের বস্তা এবং ভ্যাকসিনের দাম কয়েক গুন বেড়ে যাওয়ায় খামারিদের দিনের পর দিন লোকসান গুনতে হচ্ছে। সে কারনে বাধ্য হয়ে খামার বন্ধ করে দিয়েছে অনেকে। সহজ শর্তে ব্যাংক লোন না পাওয়া এবং দিনমজুর সংকট খামার বন্ধ হওয়ার অন্যতম কারন।

সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মুরগির খামারি আনিছুর মিয়া জানান, ডিমের উৎপাদন খরচের চেয়ে শতকরা ১৫০ হতে ২০০ টাকা লোকসানে বাজারে ডিম বিক্রি করতে হচ্ছে। বর্তমান বাজারে প্রতিটি ডিম পাইকারি বিক্রি হচ্ছে ৫ টাকা দরে। অথচ এর উৎপাদন খরচ ৬ থেকে ৭ টাকা। তিনি বলেন বর্তমানে এসব কাজে দিনমজুর পাওয়া যাচ্ছে না। তাছাড়া ব্যাংক হতে সহজ শর্তে কোন প্রকার লোন পাওয়া যাচ্ছে না। অপরদিকে সরকারিভাবে ডিম রপ্তানি করার কোন ব্যবস্থা নেই। এসব কারনে অনেকে খামার বন্ধ করে দিয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ অফিসের এক প্রতিবেদনে জানা গেছে ২০১৬ সালে উপজেলার ১৫টি ইউনিয়ন ও সুন্দরগঞ্জ পৌরসভায় মুরগির খামার ছিল ১ হাজার ১০০টি বর্তমানে তা দাড়িয়েছে ৩০০টিতে। উপজেলা প্রাণী সম্পদ অফিসার সাহাব উদ্দিন জানান, ডিমের দাম কম হওয়ায় অনেকে খামার বন্ধ করে দিয়েছে। ডিম প্রক্রিয়াজাত করণের কোন ব্যবস্থা নেই বললে চলে। দিন দিন খাদ্যের দাম বেড়েই চলছে। যার কারনে খামার বন্ধ হয়ে যাচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)