শুক্রবার ● ১০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রেমিকার মৃত্যুর সংবাদ শুনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন প্রেমিক
প্রেমিকার মৃত্যুর সংবাদ শুনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন প্রেমিক
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৬ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৫মি.) পারিবারিক ভাবে মেয়ের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ঝিনাইদহ শহরের ঝিনুক টাওয়ারের নিজেদের ফ্ল্যাটে আত্মহত্যা করেছে মুনতা হেনা নামে এক ভার্সিটির ছাত্রী। তিনি ঝিনাইদহ-কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের ২০১১-১২ বর্ষে পড়তেন। মুনতা হেনার পিতা ইবির আল হাদিস বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলম।
এদিকে মুনতা হেনার আত্মহত্যার খবর জানতে পেরে তার প্রেমিক রোকনুজ্জামানও ট্রেনের নিচে ঝাপ দিয়ে জীবন সাঙ্গ করেন। কয়েক ঘন্টার ব্যবধানে ইবির মেধাবী দুই শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানায়, পারিবারিকভাবে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় গতকাল বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের ঝিনুক টাওয়ারের পঞ্চমতলায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন হেনা।
অন্যদিকে প্রেমিকার মৃত্যুর সংবাদ শুনে রাত ৮টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার মতি মিয়া রেলগেট এলাকায় গোয়ালনন্দগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন প্রেমিক রোকনুজ্জামান। তার বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়।
পোড়াদহ জিআরপি থানার অফিসার্ ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ আজ শুক্রবার খবরের সত্যতা নিশ্চিত করেন। রোকনুজ্জামান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের শেষ বর্ষের ছাত্র।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ