শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ রাস্তা একনেকের সভায় অনুমোদনের অপেক্ষায়
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ রাস্তা একনেকের সভায় অনুমোদনের অপেক্ষায়
সোমবার ● ১৩ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ রাস্তা একনেকের সভায় অনুমোদনের অপেক্ষায়

---গাইবান্ধা প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৭মি.)ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় জেলার জনগুরুত্বপূর্ণ গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ রাস্তার প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আর প্রকল্পটি অনুমোদন পেলে গাইবান্ধা সদরসহ, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১০ লাখেরও বেশি মানুষ এর সুফল ভোগ করবে। কেননা নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কটি চালু হলে গাইবান্ধা জেলার সাথে রংপুর, বগুড়া ও ঢাকার দূরত্ব ১০ কি.মি. হ্রাস পাবে। কিন্তু বর্তমানে এই সড়কটির প্রস্থ অত্যন্ত কম হওয়ায় এবং মেরামতের অভাবে বিভিন্ন স্থান থেকে কার্পেটিং উঠে গিয়ে সড়কটির এখন বেহাল দশা।

গাইবান্ধা সড়ক ও জনপথ কার্যালয় সুত্রে জানা গেছে, গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ ২৯ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির প্রস্থ ১২ ফুট ও গাইবান্ধা-পলাশবাড়ী-গোবিন্দগঞ্জ রাস্তাটি ৩৯ কিলোমিটার। নতুন প্রস্তাবনায় গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ রাস্তাটির প্রস্থ ১৮ ফুট করা হয়েছে। আর ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ৭৩ লাখ টাকা। যা এখন একনেক সভায় রয়েছে অনুমোদনের অপেক্ষা।

উল্লেখ্য, ২৯ কিলোমিটার এই সড়কটির মধ্যে প্রায় ১০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে গাইবান্ধা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সড়কটির প্রস্থ বাড়ানোসহ একটি প্রকল্প সড়ক অধিদপ্তরে পাঠানো হয়েছিল। এখন সেটি একনেক সভায় পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। ১৪ই আগষ্ট একনেক সভা রয়েছে। প্রকল্পটি সভায় পাশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)