শিরোনাম:
●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
রাঙামাটি, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে কুরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতা কম
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে কুরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতা কম
বুধবার ● ১৫ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে কুরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতা কম

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) আগামী ২২ আগস্ট উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষ্যে ইতিমধ্যেই কুরবানির পশু বেচাকেনা নিয়ে প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেটের বিশ্বনাথে অনেকের মাঝে দেখা দিয়েছে উৎসাহ ও উদ্দিপনা। ঈদকে ঘিরে এবার উপজেলার ১২টি স্থানে বসবে স্থায়ী ও অস্থায়ী পশুর হাট। এরমধ্যে স্থায়ী ৩টি ও অস্থায়ী ৯টি পশুর হাট বসবে। আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ্যে অস্থায়ী ৯টি পশুর হাটের নিলাম হবে। আজ বুধবার ছিল উপজেলা সদরের পুরান বাজারে প্রথম কোরবানির পশুর হাট। হাটে পশু কম, ক্রেতাও কম ছিলেন। তবে বিশ্বনাথে এখনও জমে উঠেনি কোরবানীর পশুর হাট। শেষ মুহূর্তে পশু কেনা বেচায় সরব হয়ে উঠবে বলে ক্রেতা-বিক্রেতারা মনে করছেন। এখন বাজারে আসা অনেক ক্রেতা জানিয়েছেন গত বছরের চেয়ে এবছর গরু-ছাগলের দাম অনেক বেশি।

আজ বুধবার বিকেলে প্রবাসী এলাকা বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজার গরুর হাট ঘুরে দেখা যায়, হাটের ইজারাদার ক্রেতাদের সুবিধার্থে ইতিমধ্যে সকল প্রস্তুতি আগেই সম্পন্ন করে রেখেছেন। বাঁশ দিয়ে সারিবদ্ধভাবে লাইন করা হয়েছে। মানুষ চলাচলের জন্য উভয় সারির মধ্যখানে বেশ জায়গা রাখা হয়েছে। হাটে কিছু পশু রয়েছে। তবে হাটে ক্রেতা তেমন নেই। অল্প কিছু সংখ্যক ক্রেতা হাট ঘুরে ঘুরে দেখছেন। আবার কেউ কেউ পশুর দাম জানতে বিক্রেতার সঙ্গে কথা বলছেন। হাটে দেশী কয়েকটি গরু দেখা যায়। তবে দেশি গরুর দাম ছিল বেশি। জাতীয় শোক দিবস হওয়ায় আজ ব্যাংক বন্ধ ছিল এবং প্রচন্ড গরম থাকায় পশু বিক্রেতা ও ক্রেতারা তেমন আসেননি বলে ধারনা করছেন বাজার ইজারাদাররা।

উপজেলার প্রতিটি কোরবানীর হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকযোগে গরু নিয়ে ক্রেতারা আসতেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারগুলোতে কোরবানির পশুতে হাটের আনাচে কানাচে পূর্ণ হয়ে যেত। কিন্তু হাটে পশুর সংখ্যা ছিল অনেক কম। ছোট বড় মাঝারি কিছু গবাদি পশু বাজারে এসেছে। এর মধ্যে মাঝারি ও ছোট গরুর চাহিদাই বেশি দেখা গেছে। তাই এমন আকারের গরুর দামও তুলনামূলক বেশি। হাটে ৩৫ হাজার থেকে শুরু করে দুই লাখ টাকা মূল্যের গরু দেখা গেছে। উপজেলার মধ্যে স্থায়ী পশুর হাট হলো বিশ্বনাথ পুরানবাজার, বৈরাগী বাজার ও পীরের বাজারে স্থায়ী পশুর হাট। এ ছাড়াও অস্থায়ী ভাবে উপজেলার ৯টি স্থানে পশুর হাট বসবে।

এব্যাপারে কয়েকজন পশু ব্যবসায়ী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ বছর গরুর দাম বেশি। গো-খাদ্যের দাম বেশি হওয়ায় গত বছরের চেয়ে এ বছর গরু গুলো বেশি দামে বিক্রি হচ্ছে। তবে এখনও জমে উঠেনি হাট। আগামী সপ্তাহে পুরোধমে জমে উঠবে পশুর হাট এমটাই জানান তারা। এবার পশুর আমদানি যথেষ্ট থাকলেও এখনও তেমন বেচাকেনা হচ্ছে না। ক্রেতারা পশু দেখছেন এবং দরদাম করে ধারণা নিচ্ছেন। শহর এলাকার মানুষের পশু রাখার জায়গা না থাকায় তারা এখনো পশু কিনতে শুরু করেনি। গ্রাম এলাকার লোকজন আগেভাগেই ক্রয় করে রাখেন তাদের পছন্দমতো কোরবানির পশু।
উপজেলার দৌলতপুর থেকে আসা পশু ক্রেতা জাহিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, উপজেলা সদরের পশুর হাটে পশু দামদর কত জানতে এসেছি। তবে বাজারে তুলনামূলকভাবে পশুর সংখ্যা কম।

উপজেলা সদরের পশুর হাট ইজারাদার জয়নাল আবেদিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এখন পশুর হাট জমেনি। তবে কিছুটা পশু ক্রয় বিক্রয় হচ্ছে। আজ বুধবার ব্যাংক বন্ধ থাকায় ক্রেতার সংখ্যা ছিল কম। আগামী রবিবার পুরোধমে জমে উঠবে পশুর হাট।

উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালকুদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এবার উপজেলায় স্থায়ী ৩টি ও অস্থায়ী ৯টি পশুর হাট বসবে। আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ্যে অস্থায়ী ৯টি পশুর হাটের নিলাম হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে

আর্কাইভ