মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভাঙ্গুড়ায় নৌকা ও ধানের শীষ ঠেকাতে মরিয়া স্বতন্ত্র প্রার্থীরা
ভাঙ্গুড়ায় নৌকা ও ধানের শীষ ঠেকাতে মরিয়া স্বতন্ত্র প্রার্থীরা

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি:: ভাঙ্গুড়া আসন্ন পৌরসভা নির্বাচনে আনন্দমুখর পরিবেশে প্রার্থীরা প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন৷ পৌরসভা পোষ্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে ৷ এদিকে নৌকা ও ধানের শীষ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন তিন স্বতন্ত্র মেয়র প্রার্থী৷ মাইকিং ও পোষ্টারে তারা পিছিয়ে নেই৷ এরা হলেন আব্দুল মালেক নান্নু হাজী(জগ), আওয়ামী লীগের আজাদ খান(মোবাইল) ও প্রভাষক মাহবুবুল আলম (নারিকেল গাছ) ৷ যদিও এলাকার ভোটারদের মাঝে তাদের বিষয়ে মুখরোচক আলোচনা ছাড়া প্রচার প্রচারনায় তেমন সাড়া লক্ষ্য করা যায়নি৷
আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এমপি পুত্র গোলাম হাসনাইন রাসেল ভোটারদের সমর্থন আদায়ে নৌকা প্রতীকে নয়টি ওয়ার্ডে স্বদলবলে সর্বক্ষণ ব্যাপক প্রচার- প্রচারনা চালাচ্ছেন৷ পৌরবাসীদের সাথে আলাপে জানা গেছে, বয়সে তরণ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাসেল রাজনীতিতে নবীন হলেও তার জনসমর্থন ক্রমেই বাড়ছে ৷ এছাড়া তার পিতা সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন একজন ক্লিন রাজনীতিবীদ হিসেবে এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ৷ এটা রাসেলের জন্য বড় ইতিবাচক দিক ৷
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট মজিবর রহমান প্রবীণ রাজনীতিবীদ ও দীর্ঘদিন উপজেলা বিএনপির সভাপতি হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত ৷ এছাড়া ধানের শীষ প্রতীকে পৌরসভা নির্বাচনের সুযোগ পাওয়ায় দলীয় সমর্থন কাজে লাগিয়ে তিনি প্রতিটি ওয়ার্ডে ভোটারদের সমর্থন আদায়ের জোর চেষ্টা চালাচ্ছেন৷ এই পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দিা করছেন৷
এদিকে নির্বাচন আচরণবিধি লংঘন করায় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিপন আহমেদ (উটপাখি)কে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আলম ৩ হাজার টাকা জরিমানা করেছেন৷





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু