শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » আলীকদমে চিওনী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিগ্রাস করার চক্রান্ত
প্রথম পাতা » কৃষি » আলীকদমে চিওনী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিগ্রাস করার চক্রান্ত
মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে চিওনী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিগ্রাস করার চক্রান্ত

---হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম উপজেলার চিওনী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিগ্রাস করার চক্রান্তের অভিযোগ পাওয়া গেছে ৷ ‘অবৈধভাবে সম্পাদিত জমি বিক্রয় বায়না নামা দলিল ও নামজারী মামলা বাতিল’ চেয়ে স্কুল পরিচালনা কমিটির পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে ৷ অভিযোগের বিষয়ে ইউএনও কার্যালয়ের সার্ভেয়ার এলটন চাকমা জানান, ‘ইউএনও’র নির্দেশে এ সংক্রান্ত তদন্ত চলছে’ ৷
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন বলেন, আমি অভিযোগ পেয়েছি ৷ তবে সরেজমিনে তদন্ত না করে কিছুই বলা যাচ্ছেনা ৷ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবিষয়ে সরেজমিনে তদন্ত পূর্বক তড়িত্‍ ব্যবস্থা নেয়া হবে ৷
অনুসন্ধানে জানা যায়, উপজেলার চিওনী মুরুং পাড়ার বাসিন্দা মৃত পুংকে মুরুং এর ছেলে মেনচুক মুরুং এর নামে ২৮৮নং আলীকদম মৌজার ৩৬৪ নম্বর হোল্ডিং-এ ১ একর ৮০ শতক জমি সরকারী রেকর্ডে আছে ৷ ১৯৮১ সালের ১ জুলাই এ জমি তাঁর নামে বন্দোবস্তির হুকুম হয় ৷
১৯৮৬ ইং সালে চিওনী পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জমির প্রয়োজন হলে মেনচুক মুরুং তার হোল্ডিং থেকে প্রয়োজনীয় জমি স্কুল প্রতিষ্ঠার জন্য দান করতে উদ্যোগী হন ৷ ১৯৮৬ সালের ১০ সেপ্টেম্বর তত্‍কালীন উপজেলা ম্যাজিস্ট্রেট, আলীকদম এর আদালতে সম্পাদিত ১০/১৯৮৬ নম্বর এফিটডেবিটমূলে শিক্ষা সচিব বরাবর জমি দান করা হয় ৷ যাতে মেনচুক মুরুং ৩৬৪ নম্বর হোল্ডিং থেকে ১ একর ৩০ শতক জমি ‘চিওনী পাড়া প্রাথমিক বিদ্যালয়’ এর নামে দান করেন ৷ এ জমির ওপর বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয় ৷ এটি বর্তমানে সরকারী স্কুল ৷ স্কুলকে জমি দান করার পর জমির মালিক মেনচুক মুরুং এর নামে আরো ৫০ শতক জমি অবশিষ্ট আছে ৷
স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুস ছত্তার ইউএনও’র নিকট এক লিখিত অভিযোগে জানান, স্থানীয় মৃত ওবাইদুল হাকিমের ছেলে আবুল হাশেম গত কয়েকবছর ধরে এ স্কুলের নামে দানপত্রকৃত জমিগ্রাস করার চক্রান্ত লিপ্ত হন ৷ তিনি (আবুল হাশেম) ৩৬৪ হোল্ডিং এর জমির মালিক মেনচুক মুরুংকে কৌশলে এ জমি বিক্রিতে রাজি করান ৷ মেনচুক মুরুং এর বয়স বর্তমানে ৭০ বছর ৷ তাকে ২০১৪ সালের ২ জুন ইউএনও অফিসে এনে ‘জমি বিক্রয় বায়না নামা দলিল নং- ৮৪/২০১৪ মূলে ৫০ শতক জমি ক্রয়ের দলিল রেজিস্ট্রী করে নেন ৷ পরবর্তীতে ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারীতে একই কায়দায় ‘জমি বিক্রয় বায়না নামা দলিল নং-২৪/২০১৫ সৃজন করে ইউএনও অফিসের মাধ্যমে ১ একর ৩০ শতক জমি ক্রয়ের দলিল রেজিস্ট্রী করাইয়ে নেন ৷ পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি মতে, হোল্ডিং এর জমি বিক্রয়ের ক্ষেত্রে জমির মালিকের নিকট নু্যনতম ৫০ শতক জমি নিজ নামে অবশিষ্ট রাখতে হয় ৷ এক্ষেত্রে তা মানা হয়নি ৷ জমি ক্রয়কারী আবুল হাশেমকে ইউএনও অফিসের মাধ্যমে দু’টি দলিল রেজিস্ট্রীতে সহযোগিতা করেন স্থানীয় পিটিশন রাইটার মোঃ রিটন৷ উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পার্শবর্তী লামা উপজেলার মতো আলীকদমেও কৌশলে ভূয়া দলিল সৃজনের একাধিক অভিযোগ উঠেছে ৷ অভিযোগের বিষয়ে রাইটার মোঃ রিটন বলেন, ‘কাগজপত্রে দেখেই দলিল দু’টি সম্পাদন করা হয়েছে’ ৷
স্কুল কমিটির অভিযোগে দাবী করা হয়, নামজারী মামলা নং- আক/৫১/২০১৫ এর মাধ্যমে এ জমির রেকর্ড সংশোধনের জন্য সুচতুর আবুল হাশেম ইতোমধ্যে ইউএনও কার্যালয়ের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট আবেদন করেছেন ৷ স্কুল কমিটি আশংকা করছেন কথিত দু’টি দলিল মূলে ৩৬৪ নং হোল্ডিং সম্পূর্ণ (১.৮০ একর) জমির রেকর্ড সংশোধন করা হলে স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জমির মালিকও ভূমিহীন হওয়ার আংশকা আছে ৷ ০১৮৩৮০৫২৬৭৭
এ সকল অভিযোগ অস্বীকার করে মঙ্গলবার বিকেলে মুঠোফোনে আবুল হাশেম বলেন, ‘আমি ৩৬৪ হোল্ডিং এর জায়গা দু’টি দলিলমূলে কিনেছি তবে আমি যে জায়গা কিনেছি, স্কুলটা সেখানে নয় ৷ স্কুলটি বর্তমানে যেখানে আছে সেটি খাস জমি ৷ স্কুল যদি চায় আমি জমির দখল ছেড়ে দিতে বাধ্ য৷ কারণ স্থানীয় জাকের হোসেন মেম্বার জীবিত থাকার সময়ে স্কুলের জায়গা দখলে নিয়ে সেগুন বাগান সৃজন করেছে ৷ যা তার ওয়ারিশদের দখলে আছে ৷ তিনি দাবী করেন, ‘সার্ভেয়ার দ্বারা নিরপেৰ তদন্ত করা হলে স্কুলের জায়গার প্রকৃত দখলবাজকে চিহ্নিত করা যাবে’৷
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ বলেন, ‘এ বিষয়টি আমি জেনেছি ৷ স্কুলের নামে দানপত্রকৃত ভূমি যাতে অন্য কেউ রেকর্ড করে নিতে না পারে সেজন্য ইউএনও স্যারের হস্তক্ষেপ চাওয়া হয়েছে’ ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)