শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » খোলা আকাশের নিচে পাঠদান : বৃষ্টি নামলেই ছুটি
প্রথম পাতা » নওগাঁ » খোলা আকাশের নিচে পাঠদান : বৃষ্টি নামলেই ছুটি
বৃহস্পতিবার ● ৩০ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খোলা আকাশের নিচে পাঠদান : বৃষ্টি নামলেই ছুটি

---আত্রাই প্রতিনিধি :: (১৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৩মি.) নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের লালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুুঁকিপূর্ণ হওয়ায় বিপাকে পড়েছে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। বাধ্য হয়েই বিদ্যালয়ের পাঠদান চলছে খোলা আকাশের নিচে।
গতকাল সরেজমিনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, নির্মানের সতের বছরের মাথায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছেন নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের লালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি। বিশেষ করে বিল্ডিংয়ের ছাদ, বিম, ওয়ালগুলোর ফাটল, প্লাস্টার খসে পড়ায় স্কুলের শিক্ষকরা বাধ্য হয়ে স্কুল মাঠে ক্লাস নিচ্ছেন। ফলে খোলা আকাশের নিচে চলছে শিশুদের পাঠদান কার্যক্রম। এতে দীর্ঘদিন মীত, বর্ষা আর গ্রীষ্মকালে খোলা আকাশের নিচে ক্লাস করায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। এছাড়া বৃষ্টি হলে শিক্ষার্থীরা স্কুলে আর আসে না।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম সেন্টু জানান, ১৭ বছর আগে সরকারিভাবে একজন ঠিকাদার স্কুলের ভবনটি নির্মাণ করেছিল। তার অভিযোগ বিশেষ করে বিল্ডিংয়ের ছাদ, প্লাষ্টার, বিম, ওয়ালগুলোতে ফাটল ধরায় ও বালুর সাথে সিমেন্টের পরিমাণ কম দেয়ায় ছাদের প্লাষ্টার খসে পড়ায় শিক্ষাার্থী ও শিক্ষকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান (ক্লাস) করাতে হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মাদ আলীর সাথে কথা বললে তিনি জানান, সময়ের সাথে পাল্লা দিয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সে হারে শ্রেণী কক্ষ বাড়েনি, বাইরে ক্লাস করায় অভিভাবকরা তাদের শিশুদের বিদ্যালয়ে যেতে নিষেধ করেন। তিনি আরো বলেন, দিনে দিনে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোনো ফল হয়নি। তিনি দ্রুত স্কুল ঘরটি মেরামতের দাবি জানান।
আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোখছানা আনিছা বিদ্যালয়টির নাজুক অবস্থার কথা স্বীকার করে বলেন, আসলে বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ। ভালোভাবে কাজ করার কারণে বিল্ডিংয়ের বিভিন্ন অংশে ফাটল ও ধস শুরু হয়েছে। আমরা বিদ্যালয়টিকে ঝুঁকিপূর্ণের তালিকায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। বরাদ্দ আসলে কাজ শুরু হবে।
এদিকে এলাকার সচেতন মহলের দাবি বর্তমান শিক্ষা বান্ধব সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এমনটিই প্রত্যাশা।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)