বৃহস্পতিবার ● ৩০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ভেসে উঠলো জয়ের লাশ
নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ভেসে উঠলো জয়ের লাশ
সিলেট প্রতিনিধি :: (১৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৮মি.) সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামদা আলীনগর এলাকায় সুরমা নদীতে ভাসমান অবস্থায় স্কুল ছাত্র ফাহান রশিদ জয়ের (১১) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবারে তার লাশ উদ্ধার করা হয়। জয় সিলেট নগরীর কাজীটুলা এলাকার কামাল রশিদের ছেলে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, নানা বাড়িতে বেড়াতে গিয়ে গত শুক্রবার সুরমা নদীতে পা পিছলে পড়ে যায় ফাহান রশিদ জয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি। বুধবারে নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, নদীতে পড়ে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর জয়ের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির