শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় বিএনপি’র প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় বিএনপি’র প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ
মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় বিএনপি’র প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ

---
মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে সেনা মোতায়েনের দাবি করেছে বিএনপি ৷
২২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি’র পক্ষ থেকে এ দাবী করা হয় ৷
সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী মো. বাদশা মিয়া অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে৷ ৰমতার দাপটে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে ৷
প্রচারণায় বাঁধা ও বিএনপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ এনে তিনি বলেন, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ৩নং পৌর ওয়ার্ডের হাতিয়াপাড়া এলাকায় প্রচারণায় গেলে নাছির উদ্দিন ও শওকতসহ ৪০/৫০ জন আওয়ামী লীগ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়৷ এছাড়া মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ৮নং ওয়ার্ডের চক্রপাড়া এলাকায় গণসংযোগকালে নৌকা প্রতীকের সমর্থকরা তাদের বাঁধা দেয় এবং অবরুদ্ধ করে রাখে ৷ পরে পুলিশের উপস্থিতিতে বিএনপি প্রার্থী ও সমর্থকদের উপর হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা ৷ হামলায় উপজেলা যুবদলের সদস্য ফজর আলী, জয়নাল সরকার ও ইসমাঈলসহ অপর তিন জন আহত হয় ৷
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী অভিযোগ করে বলেন, ‘দুটি ঘটনায় সংশিস্নষ্ট রির্টানিং কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ করা হলেও কোন পদক্ষেপ নেয়নি৷ সাধারণ ভোটারদেরও ভোট কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ৷’
সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে এখন থেকে নির্বাচন পরবর্তী তিনদিন পর্যন্ত মাটিরাঙ্গা পৌর এলাকায় সেনা মোতায়েনের দাবি জানান বিএনপি নেতারা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)