শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » বন্ধুর প্যান্টের বেল্ট গলায় বেঁধে বন্ধুকে শ্বাসরোধে হত্যা
প্রথম পাতা » গাজিপুর » বন্ধুর প্যান্টের বেল্ট গলায় বেঁধে বন্ধুকে শ্বাসরোধে হত্যা
সোমবার ● ৩ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্ধুর প্যান্টের বেল্ট গলায় বেঁধে বন্ধুকে শ্বাসরোধে হত্যা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৪মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর গ্রামের বনখড়িয়া এলাকায় শালবনের ভেতর থেকে গত ১০ আগস্ট শুক্রবার রাসেল মোল্লা নামের এক পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছিল পুলিশ।

হত্যার ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য গাজীপুর আদালতে পাঠানো হয়।

লাশ উদ্ধারের পর নিহতের মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। নিহত রাসেল মোল্লা রাজেন্দ্রপুরের ডার্ট কম্পোজিটের অপারেটর ছিলেন। গত ৮ আগস্ট বুধবার কারখানা ছুটির পর বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি।

মামলার পরপরই তার হত্যার রহস্য উদঘাটনের জন্য মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ২ সেপ্টেম্বর রবিবার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর বাজার থেকে হত্যার ঘটনায় জড়িত আল মামুনকে গ্রেফতার করে পুলিশ।

তার দেয়া তথ্য অনুযায়ী রাতেই ওই গ্রামের ইমান হোসেনকে শ্রীপুর উপজেলা চৌরাস্তা বাজার থেকে গ্রেফতার করা হয়। তারা ওই এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করত। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আল মামুন ও ইমাম হোসেনদের বাড়ি একই গ্রামের হওয়ার সুবাদে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর বাজার আরপি গেটে বাসা ভাড়া নিয়ে রাজমিস্ত্রির কাজ করত। রাসেল মোল্লা ও আল মামুন আগে গার্মেন্টে কাজের সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। এ সময় আল মামুনের কাছ থেকে কিছু টাকা ধার নেয় রাসেল মোল্লা। তবে সময়মতো টাকা না দেয়ায় তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

গত ৮ আগস্ট বুধবার বিকেলে আল মামুন পাওনা টাকার জন্য ফোন করলে তাকে রাজেন্দ্রপুর বাজারে আসতে বলে বন্ধু রাসেল মোল্লা। পরে আল মামুন তার সহযোগী ইমনকে সঙ্গে নিয়ে রাজেন্দ্রপুর বাজারে আসে এবং পরিকল্পনা করে একটি হাতুড়ি কেনে ইমান আলী ইমনের কোমরে লুকিয়ে রাখে।

রাত ৭টার দিকে রাজেন্দ্রপুর বাজারে তাদের দেখা হয়। এ সময় আল মামুনকে পাওনা টাকা দেবে বলে তার সঙ্গে তাদের বাড়িতে যেতে বলে রাসেল মোল্লা। তারা তিনজন রাজেন্দ্রপুর রেলস্টেশন থেকে হেঁটে রাসেল মোল্লার বাড়ি যাওয়ার পথে রাস্তায় তাদের বাকবিতন্ডা হয়।

একপর্যায়ে আল মামুন ও তার বন্ধু ইমন মিলে রাসেল মোল্লাকে ভাওয়াল বনের ঝোঁপের ভেতর নিয়ে হাতুড়ি দিয়ে কপাল, মাথা ও শরীরের বিভিন্ন স্থানের আঘাত করে।

এ সময় রাসেল মাটিতে লুটিয়ে পড়লে ইমাম হোসেনের প্যান্টের বেল্ট খুলে গলায় বেঁধে রাসেলের মৃত্যু নিশ্চিত করে তারা। পরে রাসেলের সঙ্গে থাকা মোবাইল ও বেতনের ৭ হাজার টাকা নিয়ে যায় তারা।

এসআই শহিদুল ইসলাম মোল্লা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তাদের গ্রেফতারের পর আজ সোমবার সকালে অভিযান চালানো হয়। এ সময় তাদের দেয়া তথ্যমতে ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য গাজীপুর আদালতে পাঠানো হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ