শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সাম্যর খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সাম্যর খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সোমবার ● ৩ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় সাম্যর খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৮ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৯মি.) গোবিন্দগঞ্জ উপজেলার বহুল আলোচিত পৌরসভার মেয়র পুত্র সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আশিকুর রহমান সাম্য হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক অফিসের সামনে আজ সোমবার এক বিশাল মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। গোবিন্দগঞ্জের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক ও সর্বস্তরের পেশাজীবি সংগঠনের সমন্বয়ে গঠিত সাম্য মঞ্চের ডাকে এই কর্মসূচী পালিত হয়। এতে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাসহ সর্বস্তরের মানুষ বাসযোগে গাইবান্ধায় এসে পোস্টার, ফেষ্টুন, ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।
মানববন্ধন শেষে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবরে প্রদত্ত একটি স্মারকলিপি জেলা প্রশাসক কার্যালয়ে হস্তান্তর করা হয়। সাম্য মঞ্চের আহবায়ক লুৎফর রহমান চৌধুরী ও সদস্য সচিব সানোয়ার হোসেন আকন্দ স্বাক্ষরিত এই স্মারকলিপিতে সাম্য হত্যার দ্রুত বিচার এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিচারকার্য দ্রুত সম্পন্ন করা এবং সাম্য হত্যার প্রকৃত কারণ নির্ণয়সহ জড়িত সকলকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাম্য মঞ্চের আহবায়ক সাবেক এমপি লুৎফর রহমান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, গোবিন্দগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মাসুদ রানা বাচ্চু, সাম্য মঞ্চের সদস্য সচিব সানোয়ার হোসেন আকন্দ, গোবিন্দগঞ্জ ওয়ার্কার্স পাটির নেতা মতিন মোল্লা, রফিকুল ইসলাম রুবেল প্রমুখ।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান সরকারের একমাত্র ছেলে আশিকুর রহমান সাম্য (১৪) কে ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুম করা হয়। এর ১৪ ঘণ্টা পর স্থানীয় কমিউনিটি সেন্টারের পেছন থেকে সাম্যর হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এব্যাপারে ১১ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতারকৃতরা জামিনে মুক্ত হয়ে এখন মামলার বাদি ও সাক্ষীদেরকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে বলে মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)