সোমবার ● ৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে খুলনা বিভাগীয় পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন
ঝিনাইদহে খুলনা বিভাগীয় পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৪মি.) ঝিনাইদহে শুরু হয়েছে বাংলাদেশ পুলিশ (পুরুষ-নারী) ভলিবল চ্যাম্পিয়নশীপ খুলনা বিভাগীয় টুর্নামেন্ট। আজ সোমবার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনস মাঠে এ খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মিজানুর রহমান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রেজানুর বেগম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাসসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে বুধবার পর্যন্ত। এতে খুলনা বিভাগের ১০ টি জেলার ১১ টি দল নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম দিনে প্রতিযোগিতা করে সাতক্ষীরা জেলা বনাম কুষ্টিয়া জেলা এবং যশোর বনাম খুলনা আরআরএফ।
এসময় পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খেলা উপভোগ করেন।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা