শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » রাস্তার বেহাল দশা ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ
প্রথম পাতা » গাইবান্ধা » রাস্তার বেহাল দশা ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ
মঙ্গলবার ● ৪ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাস্তার বেহাল দশা ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ

---গাইবান্ধা প্রতিনিধি ::(২০ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৯মি.) গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নে পুুটিমারী-ধনারুহা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থা বিরাজ করছে। রাস্তাটিতে খানা-খন্দের ফলে ১৫টি গ্রামের স্কুল ও কলেজপড়ুয়া ছাত্র-ছাত্রীসহ ৩০ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই রাস্তাটি দিয়ে পায়ে হেঁটে অথবা ভ্যান রিকশায়ও চলাচল করা যাচ্ছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ।
জানা যায়, সাঘাটা-গাইবান্ধা সড়কের পুটিমারী হতে ধনারুহা নামক তিন রাস্তার মাথা পর্যন্ত কমপক্ষে ৬ শত মিটার এলজিইডি’র রাস্তাটি এক যুগের বেশি সময় ধরে সংস্কার হচ্ছে না বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল ও বৃষ্টিপাতের কারণে বিটুমিন এবং ইটের খোয়া উঠে গিয়ে সমস্ত রাস্তা জুড়েই খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে স্কুল, মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রী বহনকারী গাড়ি, বাংলাবাজার, মুক্তিনগর বাজার, ইউনিয়ন পরিষদে আসা-যাওয়ার পথের লোকজনসহ কমপক্ষে ৩০ হাজার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেহালদশার রাস্তাটিতে রাত-দিন চলাচল করতে গিয়ে পথচারীরা হোঁচট খেয়ে গুরুতরভাবে আহত হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরসাদ আজিজ রোকন লোকজনের ভোগান্তির কথা স্বীকার করে জানান. রাস্তা সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে।
উপজেলা প্রকৌশলী ছাবিউলের সঙ্গে কথা হলে তিনি এ ব্যাপারে জানান, রাস্তাটি এক যুগ পূর্বে এলজিইডির অর্থায়নে পাকাকরণ হলেও বর্তমান পরিপত্র অনুযায়ী গ্রামীণ ছোট এ রাস্তাটি এলজিইডির আওতায় পড়ে না। এ কারণে এলজিইডির অর্থায়নে সংস্কার করা সম্ভব হচ্ছে না। তবে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে সংস্কার করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)