বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে জাল টাকার ব্যবসায়ী গ্রেফতার
ঝালকাঠিতে জাল টাকার ব্যবসায়ী গ্রেফতার
ঝালকাঠি প্রতিনিধি :: (২২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৯মি.) ঝালকাঠিতে জাল টাকাসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র্যাব। অজ বৃহস্পতিবার ৪টায় সদর উপজেলার পরমহল গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকা বিক্রয়ের জন্য অপেক্ষায় থাকা শেখ আঃ ছালাম(৫৫)কে আটক করে জিজ্ঞাসাবাদ করে র্যাব। পরে তার প্যান্টের পকেট থেকে ১,৪৫,০০০ জাল টাকা সাদৃশ উদ্ধার করা হয়। শেখ ছালাম পরমহল গ্রামের মৌলভী মাহাবুবুর রহমানের পুত্র।
ঊরিশাল ব্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোঃ মাসুদ রানা এবং সিনিয়র সহকারী পরিচালক মোঃ হাছান আলী এর নের্তৃত্বে র্যাবের এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ মামুনুর রশিদ খাঁন বাদী হয়ে ঝালকাঠি জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-৮ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাল টাকা বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামে অভিযান চালিয়ে শেখ আঃ ছালাম আটক করে তার জিজ্ঞাসাবাদে তার পকেটে থাকা ১০০০ টাকার কশ সিরিজের ৪৭ টি নোট অর্থাৎ ৪৭,০০০ টাকা, ক শ ৬৩৭৭৩৬৬ নম্বরের ১১ টি, ক শ ৬৩৭৭৩৭৬ নম্বরের ০২ টি, ক শ ৬৩৭৭৩৪৬ নম্বরের ১১ টি, ক শ ৬৩৭৭৩৩৬ নম্বরের ২৩ টি এবং ৫০০ টাকার ক ড সিরিজের ১৯৬ টি নোট অর্থাৎ ৯৮,০০০ টাকা যাহার মধ্যে কড ৭১৬৬৬১১ নম্বরের ৫৫ টি, কড ৭১৬৬৬১৪ নম্বরের ৪৬ টি, কড ৭১৬৬৬১৬ নম্বরের ৪৪ টি, কড ৭১৬৬৬১৭ নম্বরের ৫১ টি কথিত জাল নোট উদ্ধার করে। যাহা সর্বমোট ৪৭,০০০+৯৮,০০০=১,৪৫,০০০/-(এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা উদ্ধার করে।
উল্লেখ্য, গ্রেফতার হওয়া শেখ ছালাম এর পূর্বেও জাল টাকাসহ গ্রেফতার হয়ে জেল খাটেন।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গাইনকে একাধিকবার ফোন করলেও মুঠো রিসিভ না করায় তার কক্তব্য পাওয়া যায়নি।





পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে