শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন
শুক্রবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন

---ময়মনসিংহ অফিস :: (৩০ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৬মি) ময়মনসিংহ সদর উপজেলার বাগেরকান্দা বাঘমারা এলাকায় বাবার মুক্তিযোদ্ধা ভাতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে বড় ভাই লাল মিয়া (৬০) কে পিটিয়ে হত্যা করেছেন তার ছোট ভাই রফিকুল। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শুক্রবার দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আজ শুক্রবার ১৪ সেপ্টেম্বর সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত লাল মিয়ার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। প্রায় ১৫ বছর আগে তার বাবা মারা যান। এই মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করতে যাবতীয় ব্যবস্থা করেন লাল মিয়া। কিন্তু ভাতা ভাগাভাগি নিয়ে ছোট ভাই রফিকুলের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

এরই জেরে ধরে গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) নিজ বাড়ির সামনে লাল মিয়াকে পিটিয়ে আহত করে ছোটভাই রফিকুল ও তার শ্যালক আনন্দ। পরে স্বজনরা আহত লাল মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু পরদিন বুধবার (১২ সেপ্টেম্বর) তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি এসে আরও অসুস্থ্য হয়ে মারা যান লাল মিয়া। বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানানো হলে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত)খন্দকার শাকের আহমেদ এ ব্যাপারে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)