শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ও মারমা কমিউনিটি সেন্টার উদ্বোধন
খাগড়াছড়িতে কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ও মারমা কমিউনিটি সেন্টার উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৪মি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত আজ ১৫ সেপ্টেম্বর শনিবার খাগড়াছড়ি পার্বত্য জেলার সদরের কেন্দ্রীয় শাহী জামে মসজিদ (২য় ও ৩য় তলা) ও পানখাইয়া পাড়ায় মারমা কমিউনিটি সেন্টার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এম.পি।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলার শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্রলাল ত্রিপুরা, এম.পি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, খাগড়াছড়ি সদরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, নব যোগদানকৃত পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহে জামে মসজিদ (২য় ও ৩য়) তলা নির্মাণ কাজে ব্যয় হয়েছে ৯০ লক্ষ টাকা ও মারমা কমিউনিটি সেন্টার নির্মাণ কাজের ব্যয় হয়েছে ২৩৫ লক্ষ টাকা।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১